1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

কালিয়ায় সাংবাদিকের উপর হামলার ঘটনায় যুবদল নেতার বিরুদ্ধে মামলা দায়ের।

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

কালিয়া (নড়াইল) প্রতিনিধি

নড়াইলের কালিয়ায় কেন্দ্রীয় যুব দলের কর্মসূচি পালনের নিউজ করে ফেরার সময় সাংবাদিক হাফিজুল নিলুর উপর হামলা,ক্যামেরা ভাঙচুর, মোবাইল, নগদ টাকা ও স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগে মামলা হয়েছে কালিয়া পৌর যুবদলের সদস্য সচিব পল্টু ও তার ভাই খসরুর বিরুদ্ধে।

১০ ডিসেম্বর (মঙ্গলবার) কালিয়া থানায় মামলাটি দায়ের করেন ভুক্তভোগী সাংবাদিক হাফিজুল করিম নিলু। মামলা নম্বর ১১।

বিষয়টি নিশ্চিত করেছেন কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রাশেদুল ইসলাম। সাংবাদিক এস এম হাফিজুল করিম (নিলু) নড়াইল সদরের কুড়িগ্রামের মৃত শেখ রফিক উদ্দিনের ছেলে। তিনি মোহনা টেলিভিশন ও অনলাইন পত্রিকা রাতদিন নিউজ২৪.কম, সময়ের আবর্তন.কম সহ বেশ কয়েকটি প্রিন্ট ও অনলাইন পত্রিকার জেলা প্রতিনিধি।

মামলা বিবরণে জানা যায়, কালিয়া থানাধীন বেন্দা এলাকার ফেরিঘাটের পাশে সরকারি জায়গায় অবৈধভাবে বালি রেখে ব্যবসা করছিলেন যুবদল নেতা গোলাম মাশরু পল্টু ও তার ভাই  খায়রুজ্জামান ওরফে খসরু। এ ঘটনায় গত ২৪ নভেম্বর সাংবাদিক হাফিজুল নিলুসহ বেশ কয়েকজন সাংবাদিক অনলাইন পোর্টালে খবর প্রকাশ করে। এতে ক্ষিপ্ত হন অভিযুক্ত যুবদল নেতা ও তার অনুসারীরা।

আরও জানা যায়, গত ৪ ডিসেম্বর কালিয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি রেজাউল করিম পলসহ নড়াইল জেলা যুবদলের নেতাকর্মীদের গণসংযোগ কর্মসূচির সংবাদ সংগ্রহ করতে যান সাংবাদিকরা।

ফেরার পথে বেন্দা ফেরিঘাটে অভিযুক্ত যুবদল নেতা পল্টু ও তার ভাই খায়রুজ্জামানসহ ১০ থেকে ১৫ জনের দল দেশীয় অস্ত্র নিয়ে সাংবাদিকদের ওপর হামলা করে। এ সময় অভিযুক্তরা সাংবাদিকদের ক্যামেরা, মোবাইল ভাঙচুর করে ও তাদের ব্যবহৃত মোটরসাইকেল ছিনিয়ে নেয়। পরে তাদের আটকে রেখে শেখানো কথা বক্তব্য আকারে রেকর্ড করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোষ্ট করে।

সাংবাদিক এস এম হাফিজুল করিম নিলু বলেন, অন্যায়ের বিরুদ্ধে সংবাদ প্রচার করে হামলার শিকার হয়েছি। এ ধরনের কর্মকান্ড গণমাধ্যমের স্বাধীনতার ওপর নগ্ন হামলা। দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

অন্যদিকে এ ঘটনার বিষয়ে জানতে অভিযুক্ত যুবদল নেতা গোলাম মাশরু পল্টুর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল ইসলাম বলেন, একটি মামলা রজু হয়েছে। ঘটনার তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park