1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

কালিয়ায় সাংবাদিক জিহাদুল ইসলামের ওপর সন্ত্রাসী হামলা: প্রেসক্লাবের তীব্র নিন্দা ও বিচার দাবিতে বিবৃতি

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ৩২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক 

নড়াইল জেলার কালিয়া উপজেলার বড়দিয়া বাজার এলাকা থেকে বাড়ি ফেরার পথে সাংবাদিক জিহাদুল ইসলামের ওপর সন্ত্রাসীরা অতর্কিতভাবে হামলা চালিয়েছে। তিনি দৈনিক সকালের সময়ের কালিয়া উপজেলা প্রতিনিধি এবং আমিন টেলিভিশনের সম্পাদক ও প্রকাশক।

এ ঘটনায় কালিয়া প্রেসক্লাব তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে এবং হামলাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

জানা যায়, সাংবাদিক জিহাদুল ইসলাম আজ মঙ্গলবার রাতে বড়দিয়া বাজার থেকে মোটরসাইকেলে করে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে দুর্বৃত্তরা তাকে ঘিরে ফেলে অতর্কিতভাবে হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়ে কালিয়া প্রেসক্লাবের সভাপতি গোলাম মোর্শেদ এক বিবৃতিতে বলেন, “এটি শুধু একজন সাংবাদিকের ওপর হামলা নয়, এটি মুক্ত সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর নগ্ন আঘাত। জিহাদুল ইসলাম একজন নির্ভীক ও দায়িত্বশীল সাংবাদিক। তার ওপর হামলা মানেই সত্য ও তথ্য প্রকাশের পথ রুদ্ধ করার চেষ্টা। আমরা এই ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”

তিনি আরও বলেন, সাংবাদিক সমাজ এই হামলার বিরুদ্ধে ঐক্যবদ্ধ। হামলাকারীদের চিহ্নিত করে দ্রুত আইনি ব্যবস্থা না নেওয়া হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

এ ঘটনায় স্থানীয় সাংবাদিক মহল, বিভিন্ন পেশাজীবী সংগঠন ও সচেতন নাগরিকরা গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত আহত সাংবাদিক জিহাদুল ইসলামের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park