1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

কালিয়ায় হত্যাকান্ডকে কেন্দ্র করে বাড়িঘর ভাংচুর ও লুটপাট।

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
  • ১৫১ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

কালিয়া প্রতিনিধি

নড়াইলের কালিয়া উপজেলার পাকুড়িয়া গ্রামে শিশু হত্যাকান্ডকে কেন্দ্র করে অভিযুক্ত তোতা শিকদার ও বিপুল শিকদারের বাড়িঘর ভাংচুর ও লুটপাট করেছে দুর্বৃত্তরা ।

গত মঙ্গললবার মধ্যরাতে পরিকল্পিতভাবে বাড়িঘর ভাংচুর ও লুটপাট করেছে বলে দাবী ভুক্তভোগী পরিবারের। ভাংচুর ও লুটপাটের ঘটনায় কোন অভিযোগ নেয়নি নড়াগাতি থানা পুলিশ।

জানা যায়, চলতি মাসের ১৪ নভেম্বর একই এলাকায় ৬ বছরের শিশু হামিদার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় তোতা শিকদার সহ ৬ জনের নাম উল্লেখ করে উপজেলার নড়াগাতি থানায় একটি হত্যা মামলা দায়ের করে নিহত শিশুর পিতা শাহিনুর। এর জেরে গত মঙ্গললবার রাতে তোতা শিকদার ও তার ভাই বিপুল শিকদারের বাড়িঘর ভাংচুর ও লুটপাট করা হয় এবং অপর ভাই শিমুল শিকদারের বাড়ি থেকে স্বর্নলংকার ও নগদ অর্থ লুটপাট করে দুর্বৃত্তরা।

ভুক্তভোগী তোতা শিকদারের পরিবারের দাবী পূর্বের শত্রুতার জের ধরে হত্যাকান্ড সাজিয়ে আমাদের আসামী করে বাড়িঘর ভাংচুর ও লুটপাট করেছে তারা। এ বিষয়ে বাড়িঘর ভাংচুরের অভিযুক্তদের কারো সাথে যোগাযোগ করে তাদের খুজে পাওয়া যায়নি।

ঘটনার বিষয়ে নড়াগাতি থানার অফিসার ইনচার্জ মোঃ শরিফুল ইসলাম বলেন, হত্যা মামলাকে ভিন্নখাতে প্রভাবিত করার জন্য ভাংচুর ও লুটপাটের নাটক সাজানো হয়েছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park