
হাচিবুর রহমান স্টাফ রিপোর্টার
নড়াইলের কালিয়া উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আইনশৃঙ্খলা কমিটির এ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন কালিয়া উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদ প্রশাসক মোঃ রাশেদুজ্জামান। এ সময় বক্তব্য রাখেন কালিয়া থানার অফিসার ইনচার্জ খন্দকার শামীম আহমেদ,খাশিয়াল ইউপি চেয়ারম্যান বিএম বরকত নড়াগাতি থানার এস আই নয়ন, উপজেলা আইসিটি অফিসার প্রস্ফুট মন্ডল প্রমূখ। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ইউপি চেয়ারম্যানবৃন্দ, শিক্ষক ও এনজিও প্রতিনিধি এবং সাংবাদিক উপস্থিত ছিলেন।