
শেখ ফসিয়ার রহমান নড়াইল প্রতিনিধি
নড়াইলের কালিয়া উপজেলার সালামাবাদ ইউনিয়নের বাঁকা গ্রামের মোহাম্মদ রেজাউল শিকদারের ছেলে ইয়াসিন জনি বিস্ফোরক মামলায় গ্রেপ্তার হয়েছেন।
২৫ জানুয়ারি রাতে কালিয়া থানার পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। ২৬ জানুয়ারি সকাল ১১টায় তাকে জেলা আদালতে প্রেরণ করা হয়। শুনানি শেষে বিচারক ইয়াসিন জনিকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
কালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রাশেদুল ইসলাম জানান, ইয়াসিন জনির বিরুদ্ধে কালিয়া থানায় মামলা নং ৬, তারিখ ১২ সেপ্টেম্বর ২০২৪, জি.আর ১২৪ অনুযায়ী ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/২৫D এবং ১৯০৮ সালের বিস্ফোরক উপাদানবলি আইনের ৩/৬ ধারায় অভিযোগ আনা হয়েছে।
গ্রেপ্তারের পর পুলিশ জানিয়েছে, ইয়াসিন জনি দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারিতে ছিলেন। বিস্ফোরক উপাদানের সঙ্গে তার সংশ্লিষ্টতা তদন্ত করা হচ্ছে।
এ বিষয়ে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ এ গ্রেপ্তারকে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির অংশ বলে মনে করছেন, আবার অনেকে পুরো ঘটনার বিস্তারিত তদন্ত দাবি করেছেন।