1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

কালিয়া থানা পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন গ্রেফতার

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৩৩৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মনির খান, স্টাফ রিপোর্টার

নড়াইলের কালিয়া থানা পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ জলিল খন্দকার (৩১) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত জলিল খন্দকার কালিয়া থানাধীন পেড়লী ইউনিয়নের খড়রিয়া গ্রামের আজিয়র খন্দকারের ছেলে। তাকে গত ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখে কালিয়া থানা এলাকায় পেড়লী ইউনিয়নের খড়রিয়া পোল বাজারের সফিকুলের সেলুনের সামনে আটক করা হয়।

কালিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ রাশিদুল ইসলামের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ মূরাদ হুসাইন সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। গ্রেফতারকৃত আসামির কাছে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। এ ঘটনায় কালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

নড়াইল জেলা পুলিশ সুপার কাজী এহসানুল কবীরের নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ নিরলসভাবে কাজ করছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park