1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

কালিয়া পৌর বিএনপির নেতাদের সাথে অধ্যাপক বিএম নাগিব হোসেনের সৌজন্য সাক্ষাৎ

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

চৌধুরী জুয়েল রানা স্টাফ রিপোর্টার 

নড়াইল-১ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক বিএম নাগিব হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন কালিয়া পৌর বিএনপির নেতৃবৃন্দ। শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকাল ৩টায় অনুষ্ঠিত সাক্ষাতে দলের চলমান আন্দোলন, ৩১ দফা বাস্তবায়ন এবং আগামীকাল কালিয়ায় ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

অধ্যাপক বিএম নাগিব হোসেন বলেন, “বিএনপি বাংলাদেশের গণতন্ত্রের জন্য সংগ্রামী একটি দল। আমাদের লক্ষ্য জনগণের অধিকার প্রতিষ্ঠা করা, স্বৈরশাসন প্রতিহত করা এবং দেশকে স্বচ্ছ ও মুক্ত সমাজ উপহার দেওয়া। ৩১ দফা কর্মসূচি শুধু দলের নয়, এটি সমগ্র জাতির অধিকার ও মুক্তির রূপরেখা। প্রতিটি নেতাকর্মীকে মাঠে থাকতে হবে, জনগণের পাশে থাকতে হবে।

আগামীকাল কালিয়ায় দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কেবল আনুষ্ঠানিকতা নয়, বরং নতুন উদ্যমে সংগ্রামের ডাক। আদর্শের প্রতি দায়বদ্ধ থেকে দেশের সকল স্তরে গণতন্ত্রকে শক্তিশালী করতে হবে। বিএনপি জনগণের হৃদয়ে আছে, জনগণের শক্তি দিয়েই স্বৈরশাসনকে পরাজিত করা সম্ভব।

আমরা চাই সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করুন, দলকে শক্তিশালী করুন এবং জনগণের কল্যাণে কাজ করার মানসিকতা বজায় রাখুন। তরুণ প্রজন্মের অংশগ্রহণ ছাড়া গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা সম্ভব নয়। আমাদের দায়িত্ব শুধু ইতিহাস স্মরণ করা নয়, বরং নতুন প্রজন্মকে রাজনৈতিক সচেতনতা ও দেশপ্রেমের চেতনা দিয়ে সজ্জিত করা।”

কালিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক সেলিম রেজা ইউসুফ বলেন, “বিএনপি দেশের স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য সংগ্রামী দল। প্রতিষ্ঠাবার্ষিকীর এই মাহেন্দ্রক্ষণে আমরা নতুন উদ্যমে শপথ নিচ্ছি—গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত আন্দোলন থেকে এক পা পিছিয়ে যাব না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ আমাদের অনুপ্রেরণা। তরুণ প্রজন্মকে নিয়ে আন্দোলন আরও শক্তিশালী করতে হবে।

দলকে শক্তিশালী করতে স্থানীয় পর্যায়ে ঐক্য ও শৃঙ্খলা অপরিহার্য। কালিয়া পৌর বিএনপি অতীতেও আন্দোলনে অগ্রণী ভূমিকা রেখেছে। ভবিষ্যতেও সাহসিকতা ও নিষ্ঠা নিয়ে কাজ করলে বিজয় আমাদের হবেই।” সাক্ষাতে পৌর বিএনপির বিভিন্ন ওয়ার্ডের সভাপতি, সম্পাদক ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park