
মোঃ হাচিবুর রহমান স্টাফ রিপোর্টার
নড়াইলের কালিয়া প্রেসক্লাবে নবগঠিত কমিটির সভাপতি মোঃ গোলাম মোর্শেদ ও সাধারণ সম্পাদক মোঃ শাহীদুল ইসলাম শাহী নির্বাচিত হয়েছেন। বুধবার বেলা ১২টার দিকে কালিয়া প্রেসক্লাবের হলরুমে গোলাম মোর্শেদের সভাপতিত্বে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। ক্লাবের সাধারণ সম্পাদক মোঃশাহীদুল ইসলাম শাহীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিভিন্ন বক্তা তাদের বক্তব্য উপস্থাপন করেন।
পরে সবার সর্বসম্মতিতে গোলাম মোর্শেদকে সভাপতি মো.শাহীদুল ইসলাম শাহীকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি গঠন করা হয়। দু’জনের মৃত্যু না হওয়া পর্যন্ত এ কমিটি বহাল থাকেবে বলে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়। মেয়াদ শেষ হলে গঠনতন্ত্র অনুসরণ করে আবারও এ কমিটিকে অনুমোদন দেয়া হবে। এ সময় নবনির্বাচিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক কে অভিনন্দন ও শুভেচ্ছা জানান ক্লাবের সদস্যরা।