1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

কালিয়া সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত। 

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫
  • ৯৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

শেখ ফসিয়ার রহমান , কালিয়া , নড়াইল।

নড়াইলের কালিয়ায় সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি ) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে কালিয়া সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় আয়োজিত দুই দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা,সাংস্কৃতিক ও পুরষ্কার বিতরণীর সমাপনি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ দিন সমাপনি অনুষ্ঠান উপলক্ষ্যে সকাল থেকেই বিদ্যালয় প্রাঙ্গণ শিক্ষার্থী ,শিক্ষক ও অভিভাবকদের পদচারণায় মুখরিত হয় । অনুষ্ঠানে বিদ্যালয়ের এক ঝাক শিক্ষার্থী নাচ ,গান ,কবিতা আবৃতি প্রতিযোগিতায় অংশগ্রহন করে। অনুষ্ঠান শেষে প্রধান অতিথী বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন।

দুই দিনব্যাপী অনুষ্ঠানের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কালিয়া সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বি এম শুকুর আলীর  সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাশেদুজ্জামান

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শাহাজাহান মিয়া ,একাডেমিক সুপার ভাইজার এম এম শারাফাত হোসেন।কালিয়া থানা অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ মেহেদী প্রমুখ এছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন ।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park