1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

কালিয়া সার্কেলে নতুন সহকারী পুলিশ সুপারের যোগদান

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
  • ১৪৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

খন্দকার ছদরুজ্জামান, নড়াইল জেলা প্রতিনিধি

 

১০ জুলাই’২৪ (বুধবার) নড়াইল কালিয়া সার্কেলের নতুন সার্কেল অফিসার হিসেবে সহকারী পুলিশ সুপার কিশোর রায় যোগদান করেছেন। নতুন সার্কেল অফিসারের যোগদান উপলক্ষে নড়াইল জেলার পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান  পুলিশ সুপারের কার্যালয়ে নতুন সার্কেল অফিসারকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেন।

কিশোর রায় ৩৬ তম বিসিএস পুলিশ ক্যাডারে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। তিনি গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার রাজাপুর গ্রামের সম্ভ্রান্ত হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি পূর্ব কোটালীপাড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় হতে এসএসসি, রামশীল কলেজ হতে এইচএসসি এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাধীন সরকারি তিতুমীর কলেজ, ঢাকা হতে বিবিএস (অনার্স), এমবিএস (হিসাববিজ্ঞান) ডিগ্রী অর্জন করেন। চার ভাই বোনের মধ্যে তিনি বাবা মায়ের বড় সন্তান। বৈবাহিক জীবনে তিনি বিবাহিত এবং একটি কন্যা সন্তানের জনক। তিনি পূর্ববর্তী কর্মস্থল হিসেবে সিপিসি-০১ কুষ্টিয়া, র‍্যাব-১২ এবং সিপিসি-০২ পাবনা, র‍্যাব-১২ তে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।

এ সময় মোহাম্মদ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত; তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) সহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park