1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

কালিয়া সিলিমপুরে নিহতের পরিবারের পাশে বিএনপি নেতৃবৃন্দ, জনির চিকিৎসার দায়িত্ব নিলেন জেলা সভাপতি

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ২৩১ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক 

নড়াইলের কালিয়া উপজেলার হামিদপুর ইউনিয়নের সিলিমপুরে আততায়ীর হামলায় নিহত ব্যক্তির পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানিয়েছেন কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স. ম. ওয়াহিদুজ্জামান মিলু। তিনি শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়িয়ে ন্যায়বিচারের দাবিতে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান।

তিনি বলেন, “এ ধরনের নির্মম হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা চাই, এ হত্যার সঠিক তদন্ত হোক এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে এবং আমরা সবাই মিলে ন্যায়বিচার প্রতিষ্ঠায় সচেষ্ট থাকব।”

জনির চিকিৎসা সম্পর্কে যা বল্লেন:

কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স. ম. ওয়াহিদুজ্জামান মিলু আরও বলেন, “আহত জনির উন্নত চিকিৎসার প্রয়োজন। তাকে খুলনা থেকে ঢাকা স্থানান্তর করা হয়েছে। তার চিকিৎসার সমস্ত ব্যয়ভার বিএনপির পক্ষ থেকে নড়াইল জেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস গ্রহণ করেছেন। দলের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা নিশ্চিত করা হবে, যাতে জনি দ্রুত সুস্থ হয়ে উঠতে পারে।”

তিনি আরও বলেন, “বিএনপি সবসময় জনগণের পাশে ছিল, আছে এবং থাকবে। এটি শুধুমাত্র একটি রাজনৈতিক দলের দায়িত্ব নয়, এটি মানবিক দায়িত্বও। আমরা চাই, আহত জনি দ্রুত সুস্থ হয়ে পরিবারের কাছে ফিরে আসুক এবং নিহতের পরিবার ন্যায়বিচার পাক।”

নেতাকর্মীদের উপস্থিতি ও সংহতি প্রকাশ:

এ সময় উপস্থিত ছিলেন কালিয়া পৌর বিএনপির সভাপতি শেখ সেলিম হোসেন, সহ-সভাপতি আবু রেজাই রাবী কামাল, সিনিয়র নেতা মনিরুজ্জামান মনা, ছাত্রদলের আহ্বায়ক স. ম. রাকিবুজ্জামান পাপ্পু, বিএনপি নেতা জুয়েল মোল্লা, শেখ মুরাদ হোসেন, ইকরাম খান, রবিউল ইসলাম, রাসেল শেখ, নুর ইসলাম, খাজা শেখসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

শান্তি ও আইনের প্রতি শ্রদ্ধার আহ্বান:

কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স. ম. ওয়াহিদুজ্জামান মিলু আরও বলেন, “সকলকে ধৈর্য ধারণ করতে হবে। আইন নিজের গতিতে চলবে এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। আমরা কোনো বিশৃঙ্খলা চাই না, শান্তি ও সুবিচার নিশ্চিত করতে আইন প্রয়োগকারী সংস্থাকে যথাযথভাবে সহযোগিতা করতে হবে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park