1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

কালিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের তত্ত্বাবধায়ক ডাঃ শশাঙ্কের অপসারনের  দাবিতে বিক্ষোভ মিছিল ও মানব বন্ধন

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৩৫৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নয়ন বৈরাগী কালিয়া প্রতিনিধি

নড়াইলের কালিয়া উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডঃ শশাঙ্ক চন্দ্র ঘোষ এর নারী কেলেঙ্কারি, সরকারি টাকা আত্মসাৎ, চাঁদাবাজি ও অসদাচরণ এর বিরুদ্ধে মানব বন্ধন করেন কালিয়ার জনসাধারণ। এরপর কালিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে একটা বিক্ষোভ মিছিল বের হয়ে কালিয়া উপজেলা নির্বাহী অফিসের সামনে শেষ হয়।

 

শনিবার ১৭ ফেব্রুয়ারী ২০২৪ সকাল ১০ টায় কালিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এই মানব বন্ধন অনুষ্ঠিত হয়।এই মানব বন্ধনে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা খান লুৎফর রহমান ও কালিয়া পৌরসভার প্যানেল মেয়র আসলাম ভূয়াসহ কলিয়ার স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে অন্যায় ভাবে বিতারিত হওয়া জনসাধারন।

 

কালিয়া পৌরসভার প্যানেল মেয়র আসলাম ভূঁইয়া বলেন কালিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের তত্ত্বাবধায়ক ডাঃ শশাঙ্কের বিরুদ্ধে বিভিন্ন সময় নারী কেলেঙ্কারি ঘুষ ও দুর্নীতির অভিযোগ ওঠে এবং জনসাধারণেরা তার কছে চিকিৎসার জন্য গেলে সে অন্যায় ভাবে চাঁদা দাবি করে। এই বেপারে পৌরসভায় একটি দরখাস্ত জমা করা হয়েছে।আপনাদের এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমি পৌর প্যানেল মেয়র হিসাবে আপনাদের পাশে আছি এবং পৌরসভার মেয়র সহ সব কাউন্সিলর আপনাদের পাশে থাকবে। 

 

বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান বলেন তিনি নিজেও ডাঃ শশাঙ্ক চন্দ্র ঘোষ এর কাছে চিকিৎসার জন্য এলে হতাস হয়ে ফিরতে হয়েছে  কালিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে। তিনি মুক্তি যোদ্ধা পরিচয় দেওয়ার পরও তার কোনো সুচিকিৎসার ব্যাবস্থা করেননি ডাঃ শশাঙ্ক চন্দ্র ঘোষ। 

 

কালিয়ার সকল জনসাধারণ ও মুক্তিযোদ্ধাদের একটাই দাবি নারী কেলেঙ্কারির, সরকারি টাকা আত্মসাৎ ও চাঁদাবাজ ডঃ শশাঙ্ক চন্দ্র ঘোষকে কালিয়া স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিষ্কাশিত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park