1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

কালিয়ার বড়দিয়া–খুলনা রুটে যাত্রীবাহী বাস খাদে, অল্পের জন্য রক্ষা

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬
  • ১৫৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক 

নড়াইলের কালিয়া উপজেলার বড়দিয়া–খুলনা জেলখানা ঘাট সড়কে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। বাসে থাকা যাত্রীরা অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন।

রোববার (১১ জানুয়ারি) সকাল সাড়ে সাতটার দিকে বড়দিয়া থেকে খুলনার জেলখানা ঘাটগামী বাসটি আমতলী এলাকায় পৌঁছালে এ দুর্ঘটনা ঘটে। বাসটিতে নারী, শিশু ও বৃদ্ধসহ বিভিন্ন বয়সের যাত্রী ছিলেন।

দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন ছুটে এসে যাত্রীদের উদ্ধার করেন। কয়েকজন যাত্রী সামান্য আহত হলেও কারও অবস্থা গুরুতর নয়। আহতদের ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, ওই এলাকার সড়কটি তুলনামূলকভাবে সরু এবং পাশে গভীর খাদ থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। তাঁরা দ্রুত সড়ক সংস্কার ও যান চলাচলের নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানান।

খবর পেয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং দুর্ঘটনাকবলিত বাসটি সরিয়ে নিয়ে যান চলাচল স্বাভাবিক করেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park