1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

কালিয়ায় অবৈধ জ্বালানি মজুদ, ৪০০ লিটার তেল জব্দ

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ৭৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক, নড়াইল

নড়াইলের কালিয়া উপজেলায় অবৈধভাবে মজুদ করা জ্বালানি তেলের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৪০০ লিটার ডিজেল ও অকটেন জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় এক ব্যক্তিকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৯ এপ্রিল) উপজেলার নওয়াগ্রাম এলাকায় এ অভিযান চালানো হয়।

কালিয়া থানার পুলিশ জানায়, জ্বালানি তেলের অবৈধ মজুদ ও বেশি দামে বিক্রির অভিযোগে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে কিলো-৩ ডিউটিতে থাকা সহকারী উপপরিদর্শক (এএসআই) মোড়ল আব্দুল্লাহ আল মামুন গোপন সংবাদের ভিত্তিতে নওয়াগ্রাম এলাকায় অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে মো. পাভেল শেখ (৩০) নামের এক ব্যক্তির বসতবাড়ি থেকে দুটি ব্যারেলে রাখা ২০০ লিটার ডিজেল ও ২০০ লিটার অকটেন উদ্ধার করা হয়। তাঁর পিতার নাম মৃত একিম শেখ।

পরে উপজেলা প্রশাসনকে বিষয়টি জানানো হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিন্নাতুল ইসলাম ঘটনাস্থলে এসে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযোগের সত্যতা পাওয়ায় পাভেল শেখকে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

জব্দ করা জ্বালানি তেল স্থানীয় একটি পেট্রোল পাম্পে সরকার নির্ধারিত মূল্যে বিক্রির জন্য হস্তান্তর করা হয়েছে। বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

NGS/MMH

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park