1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

কালিয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের বিশাল নির্বাচনী জনসভা

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ৬৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

কালিয়া (নড়াইল), প্রতিনিধি

নড়াইল–১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ, কালিয়া শাখার উদ্যোগে আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুর ২টায় কালিয়া বাসস্ট্যান্ড চত্বরে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বিভিন্ন এলাকা থেকে সাধারণ মানুষ ও সংগঠনের নেতাকর্মীরা দলে দলে এসে যোগ দিলে মুহূর্তেই পুরো বাসস্ট্যান্ড এলাকা জনসমুদ্রে পরিণত হয়।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন নড়াইল–১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আব্দুল আজিজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. এস এম নাসিরউদ্দিন। অনুষ্ঠানে মূল্যবান বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, কালিয়া থানা শাখার সাধারণ সম্পাদক কাজী মোহসিন আলী।

বক্তারা চাঁদাবাজি, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা বলেন, জনগণের আস্থা ও সমর্থনের ভিত্তিতে ন্যায়, সুশাসন ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠাই ইসলামী আন্দোলনের মূল লক্ষ্য।

সমাবেশে মাওলানা আজিজুর রহমান বলেন, নড়াইল–১ আসনের মানুষের কল্যাণ, এলাকার সার্বিক উন্নয়ন এবং দুর্নীতির বিরুদ্ধে অবিচল অবস্থান নিয়ে তিনি রাজনীতি করেন।

গণসমাবেশ শেষে একটি বর্ণাঢ্য মিছিল কালিয়া উপজেলা শহর প্রদক্ষিণ করে বিভিন্ন সড়ক ঘুরে পুনরায় বাসস্ট্যান্ড চত্বরে এসে শান্তিপূর্ণভাবে শেষ হয়।

স্থানীয়দের মতে, আসন্ন জাতীয় নির্বাচনের প্রেক্ষাপটে এ জনসভা ছিল এলাকাবাসীর উপস্থিতি ও শান্তিপূর্ণ পরিবেশের দিক থেকে অন্যতম বৃহৎ রাজনৈতিক আয়োজন।

NGS/MMH

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park