1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

কালিয়ায় গভীর রাতে সংঘবদ্ধ ডাকাতি অস্ত্রের মুখে জিম্মি করে মোটরসাইকেল, স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬
  • ১৫০ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক 

নড়াইলের কালিয়া পৌরসভার কার্তিকপুর গ্রামে গভীর রাতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে মৃত দলিল উদ্দিন খানের ছেলে ইদ্রিস আলী খানের বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, আনুমানিক ১০ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হঠাৎ করে ইদ্রিস আলী খানের বাড়িতে প্রবেশ করে। এ সময় ডাকাতরা পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে বাড়ির বিভিন্ন কক্ষে তল্লাশি চালায়। আতঙ্ক ও ভয়ের কারণে পরিবারের কেউই প্রতিরোধ গড়ে তুলতে পারেননি।

ডাকাতরা একটি ইয়ামাহা এফজেডএস ভার্সন থ্রি মোটরসাইকেল (রেজিস্ট্রেশন নম্বর: নড়াইল-ল-১১-৪৬৫১), চার আনা ওজনের একটি স্বর্ণের কানের দুল এবং নগদ প্রায় ৫০ হাজার টাকা লুট করে নিয়ে যায় বলে পরিবার সূত্রে জানানো হয়।

ডাকাত দল চলে যাওয়ার পর পরিবারের সদস্যদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন। খবরটি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক ও উদ্বেগ সৃষ্টি হয়। এলাকাবাসীর অভিযোগ, সাম্প্রতিক সময়ে কার্তিকপুর ও আশপাশের এলাকায় চুরি ও ডাকাতির ঘটনা বৃদ্ধি পেয়েছে, ফলে সাধারণ মানুষ মারাত্মক নিরাপত্তাহীনতায় ভুগছেন।

ঘটনার বিষয়ে কালিয়া থানাকে অবহিত করা হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

এ বিষয়ে কালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, “ডাকাতির ঘটনাটি আমরা অবগত হয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং ভুক্তভোগী পরিবারের কাছ থেকে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ শুরু করেছে পুলিশ।”

তিনি আরও বলেন, “এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে এবং সন্দেহভাজনদের ওপর নজরদারি বাড়ানো হয়েছে। দ্রুত ঘটনার রহস্য উদ্ঘাটন সম্ভব হবে বলে আমরা আশা করছি।”

এদিকে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী দ্রুত ডাকাতদের গ্রেপ্তার এবং এলাকায় স্থায়ী নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।

NGS/MMH

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park