1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

কালিয়ায় গাছ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার, নিহত কয়রার বাসিন্দা

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ৫৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

কালিয়া প্রতিনিধি, নড়াইল

নড়াইলের কালিয়া উপজেলার সালামাবাদ ইউনিয়ন পরিষদ সংলগ্ন একটি বাগান থেকে মোহাম্মদ আব্দুল রশীদ (৪৫) নামের এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তি কয়রা উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

সোমবার (১৮ মে) সকালে সালামাবাদ ইউনিয়ন পরিষদের পাশের একটি বাগানে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে তারা বিষয়টি কালিয়া থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কয়েকজন পথচারী বাগানের ভেতরে গলায় রশি পেঁচানো অবস্থায় এক ব্যক্তিকে ঝুলতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পুলিশ ও স্থানীয়দের প্রাথমিক ধারণা, এটি আত্মহত্যার ঘটনা হতে পারে। তবে নিহত ব্যক্তি কীভাবে খুলনা জেলার কয়রা থেকে কালিয়ার সালামাবাদ এলাকায় এলেন এবং কী কারণে এ ঘটনা ঘটেছে, তা নিয়ে এলাকায় রহস্য ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ জানিয়েছে, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park