
নিজস্ব প্রতিবেদক
নড়াইলের কালিয়া উপজেলার ইলিয়াসাবাদ ইউনিয়নে দুই দিনব্যাপী প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ৮টায় চন্ডিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মল্লিক মনিরুল ইসলাম।
উদ্বোধনী ম্যাচে প্রভাতী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং কুঞ্জপুর-হেদায়েতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় অংশ নেয়। আয়োজক সূত্রে জানা গেছে, ইউনিয়নের মোট পাঁচটি বিদ্যালয় এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে।
টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্ডিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি গাজী আবুল হাসান, ইউপি সদস্য সেখ ইমরান হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আয়োজকরা জানান, প্রাথমিক শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানো এবং তাদের শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করতেই এ ধরনের আয়োজন করা হয়েছে।
NGS/MMH