1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

কালিয়ায় দুই মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
  • ২২৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

কালিয়া (নড়াইল) প্রতিনিধি:

নড়াইলের কালিয়ায় দুইটি মাদক মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার বড় কালিয়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তি আমজাদ শেখ, পিতা আনোয়ার হোসেন শেখ (ওরফে নগেন), বড় কালিয়া গ্রামের বাসিন্দা। পুলিশ জানায়, তার বিরুদ্ধে দুটি পৃথক মাদক মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইদ্রিস আলীর নির্দেশনায় এসআই মামুন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করেন। অভিযানে অংশ নেন পুলিশ সদস্য বকসী রবিউল ইসলাম, ইমরান নাজির, কং খান ইসমাইল ও কং আমিনুর রহমান।

পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামিকে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

NGS/MMH

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park