1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

কালিয়ায় পাঁচ পয়েন্টে কৃষকদের কাছে ১০০ টাকায় ডিজেল বিক্রি

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ১০৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক, নড়াইল

নড়াইলের কালিয়া উপজেলায় কৃষকদের সেচ সুবিধা নিশ্চিত করতে পাঁচটি নির্দিষ্ট পয়েন্টে প্রতি লিটার ডিজেল ১০০ টাকা দরে বিক্রি করা হচ্ছে। ডিলারদের মাধ্যমে এসব পয়েন্টে নিয়মিত জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করেছে প্রশাসন।

শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে কালিয়া বাসস্ট্যান্ড এলাকায় মেসার্স তৌফিয়া স্টোরে কৃষকদের মধ্যে জনপ্রতি ৫ লিটার করে ডিজেল বিক্রি করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিন্নাতুল ইসলাম ও কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার নড়াগাতী এলাকার বড়দিয়া বাজার ও যোগানিয়া বাজারে দুটি পয়েন্টে তেল বিক্রি চলছে। এ ছাড়া কালিয়া ফিলিং স্টেশন ও বাসস্ট্যান্ড এলাকা, চাঁচুড়ি পয়েন্টসহ আরও কয়েকটি স্থানে কৃষকদের জন্য বিশেষ ব্যবস্থায় ডিজেল সরবরাহ করা হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিন্নাতুল ইসলাম বলেন, কৃষি কার্যক্রম সচল রাখা এবং সেচকাজে কোনো ধরনের বিঘ্ন এড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এতে কৃষকেরা নির্ধারিত দামে সহজেই ডিজেল সংগ্রহ করতে পারছেন।

তিনি আরও বলেন, দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে এবং দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই। অন্যদিকে সাধারণ যানবাহনের জন্য ফিলিং স্টেশনগুলোতে স্বাভাবিকভাবে জ্বালানি তেল বিক্রি অব্যাহত রয়েছে।

NGS/MMH

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park