1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

কালিয়ায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

শেখ ফসিয়ার রহমান নড়াইল 

বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনকে কেন্দ্র করে নড়াইলের কালিয়া উপজেলায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। বর্ণাঢ্য, আনন্দঘন ও সুশৃঙ্খল পরিবেশে বর্ষবরণ অনুষ্ঠান আয়োজনের লক্ষ্যে বুধবার (৮ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিন্নাতুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় নববর্ষ উদযাপনকে সর্বজনীন উৎসবে রূপ দিতে বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসব। এ উৎসবকে ঘিরে গ্রামীণ ঐতিহ্য, সংস্কৃতি ও সামাজিক সম্প্রীতির একটি অনন্য প্রকাশ ঘটে। তাই এ আয়োজনকে আরও আকর্ষণীয় ও অংশগ্রহণমূলক করতে প্রয়োজন সমন্বিত উদ্যোগ।

সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, পয়লা বৈশাখের দিন জাতীয় সংগীতের মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিক সূচনা করা হবে। এরপর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠন, সরকারি-বেসরকারি দপ্তর এবং সাধারণ মানুষের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হবে। শোভাযাত্রায় গ্রামীণ ঐতিহ্য, লোকজ সংস্কৃতি এবং বৈশাখী চেতনাকে তুলে ধরার ওপর গুরুত্ব দেওয়া হবে।

এ ছাড়া দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে, যেখানে স্থানীয় শিল্পী ও সাংস্কৃতিক সংগঠনগুলো সংগীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করবে। পাশাপাশি গ্রামীণ ঐতিহ্যকে সামনে রেখে লোকজ মেলা আয়োজনেরও সিদ্ধান্ত হয়েছে, যেখানে পিঠা, হস্তশিল্প এবং স্থানীয় উৎপাদিত পণ্যের প্রদর্শনী ও বিক্রয়ের ব্যবস্থা থাকবে।

সভায় বক্তারা আরও বলেন, নববর্ষ উদযাপনে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হবে। একই সঙ্গে অনুষ্ঠানস্থলে নিরাপত্তা, পরিচ্ছন্নতা এবং শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট সকল দপ্তর সমন্বিতভাবে কাজ করবে বলেও সভায় উল্লেখ করা হয়।

সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শ্রাবণী বিশ্বাস, কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আব্দুল মোমিন, উপজেলা প্রকৌশলী মো. আল আমিন, শিশু ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উপজেলা কর্মকর্তা কেয়া দাস, যুব উন্নয়ন কর্মকর্তা ফয়জুল ইসলাম, আইসিটি কর্মকর্তা পোস্ট ফটো মণ্ডল, একাডেমিক সুপারভাইজার সারাফাত হোসেন, কালিয়া বাজার বণিক সমিতির সভাপতি অশোক কুমার ঘোষ, প্রেসক্লাব কালিয়ার সভাপতি শেখ ফসিয়ার রহমান, স্বাধীন প্রেসক্লাব কালিয়ার সভাপতি শেখ উজ্জ্বল, সাংবাদিক খায়রুল ইসলাম, কালিয়া শিল্পকলা একাডেমির শিক্ষক পুলোক কুমার ঘোষসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এবারের আয়োজনকে আরও প্রাণবন্ত করতে নতুন কিছু উপাদান যুক্ত করার বিষয়েও আলোচনা হয়েছে। বিশেষ করে শিশু-কিশোরদের অংশগ্রহণ বাড়াতে আলাদা কর্মসূচি রাখার প্রস্তাব উঠে আসে।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, সবার সম্মিলিত উদ্যোগে কালিয়ায় বাংলা নববর্ষ উদযাপন একটি উৎসবমুখর ও স্মরণীয় আয়োজনে পরিণত হবে।

NGS/MMH

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park