1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

কালিয়ায় শহীদ মিনারে নবনির্বাচিত এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলমের শ্রদ্ধা নিবেদন

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৩৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

কালিয়া (নড়াইল) প্রতিনিধি | ২১ ফেব্রুয়ারি ২০২৬

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস–২০২৬ উপলক্ষে নড়াইল-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নড়াইল জেলা সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম কালিয়ায় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষাশহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।

শনিবার সকাল ৭টা ২০ মিনিট থেকে ৮টা ২৫ মিনিট পর্যন্ত কর্মসূচির অংশ হিসেবে তিনি প্রথমে কালিয়া উপজেলা ও পৌর বিএনপি কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন করেন। পরে কালিয়া উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন এবং ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন কালিয়া উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ আসজাদুর রহমান মিঠু, সাধারণ সম্পাদক স ম ওহিদুজ্জামান মিলু, পৌর বিএনপির সভাপতি মোঃ সেলিম হোসেন, কালিয়া উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক স ম রাকিবুজ্জামান পাপ্পু, সাবেক সদস্য সচিব মোঃ তরিকুল ইসলামসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

কর্মসূচি শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়। বক্তারা ভাষা আন্দোলনের চেতনায় উদ্বুদ্ধ হয়ে গণতন্ত্র ও মাতৃভাষার মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park