1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

কালিয়ায় সৌদি বাদশাহর উপহার খেজুর বিতরণ

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ১৭০ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক, নড়াইল

নড়াইলের কালিয়া উপজেলায় সৌদি আরবের বাদশাহর পক্ষ থেকে উপহার হিসেবে বরাদ্দকৃত খেজুর বিতরণ করা হয়েছে। বুধবার (১২ মার্চ) বিকেল ৫টা ১০ মিনিটে কালিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ খেজুর বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলার ৩২টি মাদ্রাসা ও এতিমখানার প্রতিনিধিদের মাঝে মোট ৩২ কার্টুন খেজুর (প্রায় ২৫৬ কেজি) বিতরণ করা হয়। পবিত্র রমজান মাস উপলক্ষে সৌদি আরব সরকারের পক্ষ থেকে প্রেরিত এ উপহার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও এতিমদের জন্য প্রদান করা হয়।

খেজুর বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাতুল ইসলাম এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোস্তফা কামাল। এছাড়া কালিয়া উপজেলার বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানার শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন জানায়, পবিত্র রমজান উপলক্ষে সৌদি বাদশাহর পক্ষ থেকে প্রেরিত এই উপহার মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে বিতরণের মাধ্যমে তাদের জন্য সহায়তা নিশ্চিত করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park