1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

কালিয়ায় ১০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬
  • ২০৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

শেখ ফসিয়ার রহমান নড়াইল 

নড়াইল জেলার কালিয়া পৌর এলাকার রামনগর গ্রামে অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে কালিয়া থানা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির নাম কাজল বিশ্বাস। তিনি রামনগর গ্রামের বিশ্বাসের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কালিয়া থানার অফিসার ইনচার্জ মো. ইদ্রিস আলীর নির্দেশে এসআই দিবাকর সরকার সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে সোমবার (২৬ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে অভিযান পরিচালনা করেন। এ সময় কালিয়া সাব-রেজিস্ট্রারি অফিসের দলিল লেখকদের ঘরের পাশ থেকে কাজল বিশ্বাসকে ১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

কালিয়া থানার অফিসার ইনচার্জ মো. ইদ্রিস আলী সাংবাদিকদের জানান, গ্রেপ্তার কাজল বিশ্বাসের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) ধারার সঙ্গে তফসিলভুক্ত ১০(ক) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলাটি কালিয়া থানার মামলা নম্বর ১২, তারিখ ২৭ জানুয়ারি ২০২৬।

তিনি আরও বলেন, “মাদক ব্যবসায়ীদের কোনো ছাড় দেওয়া হবে না। কালিয়া উপজেলায় মাদকের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে।” গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park