1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নড়াইলে নবগঙ্গা সেতুর কাজ থমকে, দুই পাড়ের লক্ষাধিক মানুষের দুর্ভোগ চরমে তেরখাদায় দুর্গাপূজা ঘিরে পুলিশের মতবিনিময় সভা, আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা তেরখাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সহনশীল দেশ গড়ার আহ্বান খুলনার জিরো পয়েন্টে বাসে তল্লাশি, ৬ কেজি ৫৯৭ গ্রাম আইস উদ্ধার সাজমীর হত্যা মামলায় এসআরবি-৬-এর অভিযানে দুই আসামি গ্রেপ্তার রূপসায় ইটভাটা ব্যবসায়ী ফখরুল হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার বড়দিয়া বাজার রক্ষায় উদ্যোগ, ভাঙন প্রতিরোধে শুরু হচ্ছে জরুরি কার্যক্রম খুলনার একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেপ্তার সুন্দরবনে জলদস্যুদের আস্তানায় অভিযান, ১৪টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল সরঞ্জাম উদ্ধার বড়দিয়া বাজারে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন ইউএনওর, ১৬ ব্যবসায়ীকে সহায়তা ও জিওব্যাগ ফেলার নির্দেশ

কালিয়া সরকারি শহীদ আব্দুস সালাম ডিগ্রি কলেজে উৎসবমুখর পরিবেশে নবীনবরণ

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

শেখ ফসিয়ার রহমান, নড়াইল 

নড়াইলের কালিয়া উপজেলা প্রাণকেন্দ্রে অবস্থিত কালিয়া সরকারি শহীদ আব্দুস সালাম ডিগ্রি কলেজে উৎসবমুখর পরিবেশে নবীন শিক্ষার্থীদের বরণ করা হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) রজনীগন্ধা ও গাঁদা ফুলের পাপড়ি ছড়িয়ে নবীন শিক্ষার্থীদের স্বাগত জানান নড়াইল-১ আসনের সংসদ সদস্য ও নড়াইল জেলা বিএনপির সভাপতি আলহাজ বিশ্বাস জাহাঙ্গীর আলম।

কলেজ প্রাঙ্গণে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে শিক্ষার্থীরা প্রধান অতিথি বিশ্বাস জাহাঙ্গীর আলমকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। পরে তিনি নবীন শিক্ষার্থীদের ওপর ফুলের পাপড়ি ছড়িয়ে তাদের বরণ করে নেন। এ সময় কলেজ প্রাঙ্গণে সৃষ্টি হয় আনন্দঘন ও দৃষ্টিনন্দন পরিবেশ।

পরে কলেজ মিলনায়তনে ভারপ্রাপ্ত অধ্যক্ষ শেখ কামাল মাহমুদের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলমের সহধর্মিণী মিসেস সুমি বিশ্বাস।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স.ম. ওয়াহিদুজ্জামান মিলু, পৌর বিএনপির সভাপতি শেখ সেলিম হোসেন, সিনিয়র সহ-সভাপতি রেজাই রাব্বি কামাল, সাধারণ সম্পাদক শেখ শিহাব উদ্দিন, সিনিয়র নেতা শেখ মনিরুজ্জামান মনা, যুগ্ম সাধারণ সম্পাদক সরদার আর্মস্ট্রং, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও কালিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক স.ম. রাকিবুজ্জামান পাপ্পুসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

 

প্রধান অতিথির বক্তব্যে বিশ্বাস জাহাঙ্গীর আলম নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে মনোযোগ দিয়ে লেখাপড়ার পাশাপাশি নৈতিক মূল্যবোধ ও শৃঙ্খলাবোধে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান। তিনি শিক্ষার্থীদের ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখার পাশাপাশি কলেজ প্রাঙ্গণকে মাদকমুক্ত রাখতে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান।

নবীনবরণ অনুষ্ঠানের শেষপর্বে কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম।কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শেখ কামাল মাহমুদ সাংবাদিকদের জানান, নবীন শিক্ষার্থীদের স্বাগত জানানোর পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে মাদকের বিরুদ্ধে সচেতনতা তৈরি এবং নির্মল বায়ু ও সুন্দর পরিবেশ নিশ্চিত করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

NGS/MMH

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park