1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলাবোতে বিয়াম ল্যাবরেটরি স্কুলের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ‘আদর্শ গ্রাম’ হলেও সরকারি হয়নি টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় নিজস্ব অর্থায়নে দুই সড়ক সংস্কার করলেন ডুমুরিয়ার ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহজাহান জমাদ্দার খেলাধুলায় শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে নড়াগাতীর ছয় ইউনিয়নের স্কুলে ফুটবল বিতরণের উদ্যোগ নড়াইল সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের নির্মাণকাজ পরিদর্শনে এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলম, মান বজায় রাখার নির্দেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনুমোদনে তৃতীয়বার মুন্সী মানিক মিয়া ডিগ্রি কলেজের সভাপতি মনোনীত মুন্সী জাহিদুর রহমান দলের দুঃসময়ে রাজপথে সক্রিয়, সুসময়ে উপেক্ষিত রাজাপুরের যুবদল কর্মী দুই সহোদরের আক্ষেপ চট্টগ্রামের বন্যার্তদের পাশে জাতীয় ইমাম পরিষদ, বাঁশখালী ও সাতকানিয়ায় ত্রাণ বিতরণ কালিয়া উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত সাংবাদিক মো. শিহাব উদ্দিন: সত্য ও ন্যায়ের পক্ষে নিরন্তর পথচলা

কাশিয়ানীতে অবৈধ ড্রেজার ধ্বংস, তহশিলদারের নেতৃত্বে অভিযান

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মো. শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা প্রতিনিধি

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার হাতিয়াড়া ইউনিয়নের পাথর গ্রামে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে একটি ড্রেজার মেশিনের বিরুদ্ধে অভিযান চালিয়ে সেটি ধ্বংস করেছে প্রশাসন।

রোববার (১২ জুলাই) দুপুর আনুমানিক ১টা ১০ মিনিটে হাতিয়াড়া ইউনিয়নের তহশিলদার অধির মণ্ডলের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পাথর গ্রামে ড্রেজার মেশিনের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিল। এতে কৃষিজমি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি পরিবেশের ওপরও বিরূপ প্রভাব পড়ছিল বলে স্থানীয়দের অভিযোগ ছিল। অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনাস্থলে থাকা ড্রেজার মেশিনটি ধ্বংস করা হয়।

স্থানীয়দের দাবি, ধ্বংস করা ড্রেজার মেশিনটির মালিক পংকজ। তবে এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে মালিকের পরিচয় নিশ্চিত করা হয়নি।

অভিযান শেষে তহশিলদার অধির মণ্ডল বলেন, “সরকারের নির্দেশনা অনুযায়ী অবৈধভাবে ড্রেজার ব্যবহার করে বালু উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। পরিবেশ ও কৃষিজমি রক্ষায় এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।” স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে অবৈধ বালু উত্তোলন বন্ধে নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানান।

NGS/MMH

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park