
মোঃ শিহাব উদ্দিন, গোপালগঞ্জ:
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি ইউনিয়নের তিলছাড়া গ্রামে গৃহবধূ শিলা রানী (২২)-এর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
২৮ ফেব্রুয়ারি শুক্রবার আনুমানিক সন্ধ্যা ৬টার দিকে শিলা রানী নিজ বসতঘরের আড়ার সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দেন। তিনি তিলছাড়া গ্রামের বাসিন্দা শিশির রায়ের স্ত্রী।
স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে কাশিয়ানী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঝুলন্ত লাশ উদ্ধার করে। এ ঘটনায় আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।