1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

কাশিয়ানীতে নিখোঁজের তিন দিন পর নারীর অর্ধগলিত লাশ

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ মে, ২০২৫
  • ২৪৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

শিহাব উদ্দিন গোপালগঞ্জ

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় নিখোঁজের তিন দিন পর লক্ষ্মী রানী সরকার (৬০) নামে এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় উপজেলার ধানকোড়া এলাকার একটি ছনের ক্ষেত থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

লক্ষ্মী রানী ধানকোড়া গ্রামের বাসিন্দা এবং বীর মুক্তিযোদ্ধা কৃষ্ণপদ সরকারের স্ত্রী।

নিহতের ছেলে বিজয় কুমার সরকার বলেন, ১৩ মে সন্ধ্যায় বাড়ির আঙিনায় মাকে শেষবারের মতো দেখা যায়। তিনি শারীরিকভাবে অসুস্থ ও মানসিক ভারসাম্যহীন ছিলেন। সন্ধ্যার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। খোঁজাখুঁজি ও মাইকিং করেও তাঁর সন্ধান মেলেনি।

শুক্রবার সন্ধ্যায় নিহতের মেয়ে দুলালী রানী সরকার বাড়ির পাশে ছনের ক্ষেতে মায়ের লাশ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park