1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

কাশিয়ানীতে স্কুলছাত্রীকে লোভ দেখানোর অভিযোগে মুদি দোকানিকে গণধোলাই, পুলিশে হস্তান্তর

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৪ মে, ২০২৫
  • ১৩৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

মোঃ শিহাব উদ্দিন, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি:

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাজপাট চৌরাস্তা এলাকায় এক মুদি দোকানিকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। অভিযোগ, তিনি এক স্কুলছাত্রীকে দোকানে ডেকে নিয়ে গিয়ে খাবার ও অর্থের প্রলোভন দেখান।

শনিবার (৩ মে ২০২৫) বিকেলে এ ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত মুদি দোকানি জাহিদুল ইসলাম দীর্ঘদিন ধরে রাজপাট বাজারে ব্যবসা পরিচালনা করছেন এবং এর আগেও তার বিরুদ্ধে অনৈতিক আচরণের অভিযোগ উঠেছিল।

ঘটনার দিন তৃতীয় শ্রেণির এক ছাত্রী ছামুচা কিনতে দোকানে গেলে দোকানদার তাকে একা পেয়ে আবহাওয়ার অজুহাতে দোকানের ভিতরে ডেকে নেয়। অভিযোগ, সেখানে সে খাবার ও টাকার লোভ দেখিয়ে মেয়েটিকে প্রায় ১০ মিনিট সময় ধরে আটক রাখে।

ছাত্রীর পরিবার ও স্থানীয়রা বিষয়টি জানতে পেরে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং দোকানদারকে গণপিটুনি দেন। পরে রাত ৯টা ৩০ মিনিটে স্থানীয়রা পুলিশে খবর দিলে কাশিয়ানী থানা পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।

ভুক্তভোগী ছাত্রীর ভাষ্য অনুযায়ী, “আমি ছামুচা কিনতে গিয়েছিলাম। তখন সে আমাকে ডাকলে আমি তার দোকানে যাই। পরে সে আমার হাত ধরে দোকানে ঢুকিয়ে খাবার ও টাকা দিতে চায়। আমি ভয় পেয়ে যাই। কিছুক্ষণ পর বাইরে লোকজন এসে তাকে মারধর করে।”

এ বিষয়ে কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাফিজ উদ্দিন সাংবাদিকদের জানান, “ঘটনার বিষয়ে উভয় পক্ষের বক্তব্য নেওয়া হচ্ছে। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

স্থানীয়দের একাংশের দাবি, অভিযুক্ত ব্যক্তি অতীতেও একই ধরনের ঘটনায় প্রভাব খাটিয়ে পার পেয়ে গেছেন। এবার যেন দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা হয়—এমনটাই প্রত্যাশা জনমনে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park