1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

কাশিয়ানী ৪টি পেট্রোলবোমাসহ ০১ জন নাশকতাকারীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩
  • ৪৮১ বার এই সংবাদটি পড়া হয়েছে

নড়াগাতীর সংবাদ ডেক্স

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করার লক্ষ্যে কতিপয় ব্যক্তি গণপরিবহনে অগ্নি সংযোগ, জনমনে ভয়, আতঙ্ক ও নাশকতা সৃষ্টি করার লক্ষ্যে গোপনে পরিকল্পনা করে। র‌্যাব-৬, সদর কোম্পানি, ভাটিয়াপাড়া ক্যাম্প উক্ত পরিকল্পনার বিষয়টি গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে । পরবর্তীতে সদর কোম্পানী ভাটিয়াপাড়া ক্যাম্পের আভিযানিক দল উক্ত নাশকতার সাথে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি ও ছায়া তদন্ত শুরু করে।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-৬, ভাটিয়াপাড়া ক্যাম্পের আভিযানিক দল ১৩ ডিসেম্বর গোপালগঞ্জ জেলার কাশিয়ানি থানাধীন রাতইল ইউনিয়নের রাতইল গ্রামে অভিযান পরিচালনা করে নাশকতার কাজে ব্যাবহৃত ০৪টি পেট্রোল বোমাসহ গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার মোঃ রাশেদুল ইসলামকে গ্রেফতার করে এবং তার সাথে থাকা অন্যান্য আসামিরা পালিয়ে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায় যে, উক্ত পেট্রোল বোমা গণপরিবহনে অগ্নি সংযোগ, জনমনে ভয়, আতঙ্ক ও নাশকতা সৃষ্টি করার লক্ষে নিজ হেফাজতে রেখেছিল। পলাতক অন্যান্য আসামীদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত আছে গ্রেফতারকৃত আসামীকে গোপালগঞ্জ জেলার কাশিয়ানি থানায় হস্তান্তর সহ মামলা রুজু করা হয়।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park