1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

কিশোরগঞ্জের পাকুন্দিয়া শিশুকে ধর্ষণচেষ্টা, বৃদ্ধসহ দুজন গ্রেপ্তার

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ১২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: নিজাম উদ্দীন

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে করা মামলায় বৃদ্ধসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ শনিবার তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তার দুই ব্যক্তির নাম হাছু মিয়া (৬০) ও মতি মিয়া (৫৫)।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার দুপরে মেয়ে শিশুটি বাড়ির পাশে ছাগলের জন্য ঘাস আনতে যায়। এ সময় একটি সেচ মেশিনের পাশে গেলে আগে থেকে ধান কাটতে থাকা হাছু মিয়া শিশুটির পাশে যান এবং বিভিন্ন গল্প করতে থাকেন। একপর্যায়ে হাছু মিয়া মেয়েটিকে ধর্ষণচেষ্টা চালান। এসব দেখে পাশের জমিতে কাজ করতে থাকা মতি মিয়া এগিয়ে আসলে বৃদ্ধ হাছু মিয়া দৌড়ে পালিয়ে যান। পরে মতি মিয়াও শিশুটিকে ভয় দেখিয়ে ধর্ষণ চেষ্টা চালান। এসব ঘটনা কাউকে বললে প্রাণে মেরে ফেলার হুমকি দেন। পরে এ বিষয়ে শিশুটি বাড়িতে কিছু বলেনি।

এদিকে গতকাল শিশুটিকে কাছাকাছি জায়গায় একা পেয়ে হাছু মিয়া আবারও শিশুটির পিছু নেন। পরে শিশুটি ভয়ে বাড়িতে দৌড়ে গিয়ে তাঁর মায়ের কাছে সব ঘটনা খুলে বলে। এ ঘটনায় গতকাল সন্ধ্যায় শিশুটির মা বাদী হয়ে পাকুন্দিয়া থানায় অভিযোগ দায়ের করার পর রাতেই অভিযুক্ত হাছু মিয়া ও মতি মিয়াকে এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।
এসব তথ্য নিশ্চিত করে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাখাওয়াত হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার দুই আসামিকে আজ দুপুরে আদালতে চালান দেওয়া হয়েছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park