1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

কিশোরগঞ্জের পিডিবি ‘ র মিটার রিডিং ম্যান বিদ্যুৎ অফিসার সেজে ঘুষ নিল গ্রাহকের কাছ থেকে।

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫
  • ৭০ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি, নিজাম উদ্দিন।

কিশোরগঞ্জ সদর উপজেলার, মারিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের স্হায়ী বাসিন্দা মো: গিয়াস উদ্দিন। তিনি সাধারণ শ্রমিক হিসেবে কঠোর পরিশ্রম করেন। এমন অবস্থায় তার আত্মীয় মো: গোলাপ মিয়া, ২৭/ ১২/ ২৪ তারিখে শুক্রবার ৩ ঘটিকা সময় একটি ছোট্ট পুকুর সেচের জন্য ১ ঘুরা জল মটরের লাইন সংযোগ করেন গিয়াস উদ্দিনের বড় ছেলে মো: হোসেন মিয়ার মিটার থেকে।

কিশোরগঞ্জ সদরের বিদ্যুৎ অফিসের মিটার রিডিং ম্যান মো: নাঈম উক্ত তারিখের আনুমানিক ৩টা ৪৫ ঘটিকায় সরজমিনে আসলে গোলাপ মিয়া কে মামলার ভয়ভীতি দেখায় এবং তার কোন এক সহযোগী কে বিদ্যুৎ অফিসার বলে পরিচয় দেয় । তখন গোলাপ মিয়া তাদের বলেন, সরকারি লাইন অবৈধ ভাবে ব্যবহার করার পরিকল্পনা থাকলে রাস্তার পাশের কুটি থেকেই নিয়ে আসতে পারতাম কিন্তু এমন টা করিনি, বরং অনেক দূর থেকে আত্মীয়ের মিটার থেকে বিদ্যুৎ সংযোগ নিয়ে আসছি। আমার ছেলে রিয়াদ বুঝতে না পেরে মিটারের বিদ্যুৎ সংযোগ টা ভুল করে লাগিয়ে ফেলে, এই বলে দুঃখ প্রকাশ করেন। মিটার রিডিং ম্যান এবং বিদ্যুৎ অফিসের পরিচয় দিয়ে ভুয়া কর্মকর্তাদের কাছে ক্ষমা চাওয়ার পরেও মিটার থেকে লাইন সংযোগ দেওয়ার জন্য অবৈধ বলে মামলার ভয়ভীতি দেখিয়ে সাধারণ গ্রাহকের আত্মীয় মো: গোলাপ মিয়ার কাছ থেকে ঘোষ নিয়ে যায় নগদ ৫,০০০ টাকা।

অতঃপর ভুক্তভোগী ও তার আত্মীয় গণমাধ্যম কর্মীদের জানান যে টাকা নগদ না থাকায় আরেক জনের কাছ থেকে সেই টাকা ধার নিয়ে সন্তুষ্ট করেন বিদ্যুৎ অফিসের ভুয়া কর্মকর্তা ও কর্মচারীদের। আমরা এই বিষয়ে সহকারী প্রকৌশলী মো: আহসান হাবিব কে অবগত করলে তিনি তত্ত্ব নিয়ে আমাদের জানান উক্ত তারিখে বিদ্যুৎ অফিস থেকে কোনো কর্মকর্তা বের হয়নি এবং ভুক্তভোগীর উল্লিখিত স্থানে কেউ যাননি।

ভুক্তভোগী গোলাপ মিয়া ও ছোট্ট ছেলে কাউসার উক্ত ঘটনার সাথে জড়িত সিন্ডিকেট ব্যক্তিদের মধ্যে মিটার রিডিং নেওয়া নাঈম, পিতা: জসিম উদ্দিন, নামের একজন কর্মচারী কে চিনতে পারে এবং বাকি ভুয়া কর্মকর্তা কে চিনতে না পারায় চিহ্নিত করতে সাংবাদিকদের কিশোরগঞ্জ সদর বিদ্যুৎ অফিসে নিয়ে গেলে আমরা উক্ত সিন্ডিকেটের সাথে জড়িত বিদ্যুৎ অফিসের কোন কর্মকর্তা ছিল না বলে জানতে পারি। এ বিষয়ে গণমাধ্যম কর্মীরা, মিটার রিডিং ম্যান নাঈম এর কাছ থেকে কিছু জানতে গেলে খারাপ ব্যবহার করা হয় সাংবাদিকদের সাথে। একপর্যায়ে পালানোর চেষ্টা করে নাঈম।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park