1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

কিশোরগঞ্জের মায়াকানন পার্কে সাংবাদিক হেনস্তা — ওসির তড়িৎ পদক্ষেপে উদ্ধার

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ১৫৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

কিশোরগঞ্জ প্রতিনিধি: নিজাম উদ্দীন

কিশোরগঞ্জ সদর উপজেলার লতিফাবাদ রোডে অবস্থিত বিনোদন কেন্দ্র ‘মায়াকানন পার্ক’-এ এক অনুসন্ধানী সাংবাদিক হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। পার্কটির পরিচালক তানভীর হাসানের বিরুদ্ধে এ অভিযোগ আনা হয়।

ঘটনাটি ঘটে শনিবার সন্ধ্যায়। গোপন সংবাদের ভিত্তিতে পার্কে চলমান অসামাজিক কার্যকলাপের তথ্য সংগ্রহ করতে সাংবাদিকটি ভেতরে প্রবেশ করেন। জানা যায়, তিনি পার্ক কর্তৃপক্ষের মৌখিক অনুমতি নিয়েই প্রবেশ করেছিলেন।

কিন্তু প্রবেশের পরপরই নিরাপত্তা প্রহরী বাঁশি বাজিয়ে ভেতরের স্টাফদের সতর্ক করে দেন সাংবাদিকের উপস্থিতি সম্পর্কে। কিছুক্ষণ পর এক স্টাফ সাংবাদিককে পরিচালক তানভীর হাসানের কক্ষে নিয়ে যান। সেখানে অভিযোগ অনুযায়ী তানভীর হাসান সাংবাদিকের সঙ্গে দুর্ব্যবহার ও হেনস্তামূলক আচরণ করেন। এমনকি পার্কের প্রধান গেট বন্ধ করে সাংবাদিককে ভেতরে আটকে রাখা হয়। সংবাদ পেয়ে কিশোরগঞ্জের বিভিন্ন গণমাধ্যমকর্মী দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং বিষয়টি কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল্লাহ আল মামুনকে অবহিত করেন। ওসি তাৎক্ষণিকভাবে টহল পুলিশ পাঠান। পুলিশের হস্তক্ষেপে পার্কের গেট খুলে সাংবাদিককে উদ্ধার করা হয়।

এ ঘটনায় সাংবাদিকদের পক্ষ থেকে লিখিত অভিযোগ এখনো দায়ের করা হয়নি। তবে দায়িত্বে থাকা এসআই ভুক্তভোগী সাংবাদিক ও অভিযুক্তদের নাম তালিকাভুক্ত করেছেন বলে জানা গেছে। সাংবাদিক সমাজ ওসি আবদুল্লাহ আল মামুনের দ্রুত পদক্ষেপের প্রশংসা করে বলেন— “তিনি সত্যিকার অর্থেই জনগণের পুলিশ হিসেবে দায়িত্ব পালন করেছেন।” এদিকে কিশোরগঞ্জের সাংবাদিক সংগঠন ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা মায়াকানন পার্কে পরিচালিত কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনিক তদন্ত ও নজরদারির দাবি জানিয়েছেন। পাশাপাশি অসামাজিক কার্যকলাপ ও সাংবাদিক হয়রানির অভিযোগের দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park