
নিজাম উদ্দীন, কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জবাসীর জন্য সুখবর। শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন এলাকায় চালু হয়েছে একটি অত্যাধুনিক ফিজিওথেরাপি সেন্টার। এটি রোগীদের উন্নত মানের চিকিৎসা ও ব্যতিক্রমী সেবা প্রদানের লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে।
সেন্টারের পরিচালক আল-মামুন জানিয়েছেন, কিশোরগঞ্জে যদিও একাধিক ফিজিওথেরাপি সেন্টার রয়েছে, তবুও তিনি রোগীদের জন্য উন্নত সেবা নিশ্চিত করতে চান। তিনি বলেন, “হতদরিদ্রদের জন্য আমরা নামমাত্র মূল্যে সেবা দিচ্ছি, যাতে অর্থনৈতিক সীমাবদ্ধতা চিকিৎসার পথে বাধা না হয়ে দাঁড়ায়।”
আল-মামুন আরও উল্লেখ করেন, সঠিক সময়ে ফিজিওথেরাপি না নিলে দীর্ঘমেয়াদি সমস্যা বা পঙ্গুত্ব হতে পারে। তাই রোগীরা উপযুক্ত সময়ে ও মানসম্মত সেন্টারে চিকিৎসা নেওয়া জরুরি।
অত্যাধুনিক সুবিধা ও নারী–পুরুষের জন্য আলাদা ব্যবস্থা সেন্টারে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে এবং অভিজ্ঞ চিকিৎসক ও প্রযুক্তিবিদ দ্বারা রোগীদের সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। নারী ও পুরুষ রোগীদের জন্য আলাদা কক্ষ ও চিকিৎসা ব্যবস্থা রাখা হয়েছে।
পরিচালকের গুরুত্বপূর্ণ পরামর্শ :কোমর ব্যথা: ভারি কাজ এড়িয়ে চলুন, সোজা অবস্থায় চলাফেরা করুন, হাঁটার সময় সামান্য ঝুঁকে চলুন।
ঘাড় ব্যথা: মাথা বা হাতে অতিরিক্ত ভার বহন করবেন না, ঘাড়ের কাজ কম করুন, প্রয়োজনে সার্ভাইক্যাল কলার ব্যবহার করুন। হাঁটু ব্যথা: হাঁটু ভাঁজ করে কাজ করবেন না, নিয়মিত হাঁটুর ব্যায়াম করুন, ভারি কাজ কমান, গরম সেক ব্যবহার করুন এবং ওজন নিয়ন্ত্রণে রাখুন।
পায়ের গোড়ালি ব্যথা: নরম জুতা ব্যবহার করুন, ঠান্ডা পানি এড়িয়ে চলুন, দীর্ঘ সময় এক জায়গায় দাঁড়িয়ে থাকবেন না।
আল-মামুন রোগীদের আহ্বান জানিয়েছেন, এই পরামর্শগুলো মেনে চলা এবং প্রয়োজনীয় ফিজিওথেরাপি গ্রহণ করলে দীর্ঘমেয়াদি সমস্যা অনেকাংশে কমানো সম্ভব।