1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

কিশোরগঞ্জে অস্ত্রসহ আটক দুই

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ জুন, ২০২৪
  • ১১৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি : নিজাম উদ্দীন

 

কিশোরগঞ্জ সদর উপজেলার কর্শাকড়িয়াইল নতুন বাজার এলাকা থেকে একটি পাইপগান, একটি চাইনিজ কুড়াল ও একটি চাপাতিসহ দুইজন অস্ত্রধারীকে আটক করেছে র‍্যাব-১৪,সিপিসি-২, কিশোরগঞ্জ। শুক্রবার (২৮ জুন) দিবাগত রাত পৌনে ২টার দিকে উপজেলার কড়িয়াইল নতুন বাজার চেকপোস্ট কার্যক্রম পরিচালনার সময় তাদের অস্ত্রসহ আটক করা হয়। আজ শনিবার (২৯জুন) সাড়ে ১১টায় র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জের ক্যাম্পের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে র‍্যাব-১৪ এর অধিনায়ক স্কোয়াড্রন লিডার মো.আশরাফুল কবির এসব তথ্য জানান। আটককৃত ব্যক্তিরা হলেন মনোকর্শা গ্রামের মৃত আ. খালেকের ছেলে মো. নবী হোসেন (৪৯) ও সোহরাব মিয়ার ছেলে মো. দেলোয়ার হোসেন (২৪)।

র‌্যাব বলেন, কিশোরগঞ্জ ক্যাম্পের রাত্রীকালীন টহল টিম গতকাল রাতে সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী ও অবৈধ মালামাল উদ্ধার অভিযানসহ নিয়মিত টহল ডিউটির অংশ হিসেবে কিশোরগঞ্জ জেলার সদর থানাধীন কর্শাকড়িয়াল নতুন বাজার হইতে মনোকর্শা গ্রামগামী পাঁকা রাস্তায় চেকপোস্ট কার্যক্রম পরিচালনার সময় রাত ১টা ৪৫মিনিটে দুইজন অজ্ঞাতনামা ব্যক্তি র‌্যাবের চেকপোস্টের নিকট আসলে র‌্যাবের চৌকশ ও আভিযানিক দল তাদেরকে চ্যালেঞ্জ করে এবং দেহ তল্লাশী করে।দেহ তল্লাশী করে তাদের নিকট হইতে ১টি ধারালো চাইনিজ কুড়াল, ১টি চাপাতি এবং ১টি পাইপগান উদ্ধার করে।

অস্ত্রের বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে তারা জানায় যে, তাদের সাথে ব্যাটারী চুরির ঘটনাকে কেন্দ্র করে ঘটনাস্থলের পাশেই তাদের প্রতিবেশী মো. ওসমান আলীর সাথে তাদের বিরোধ চলছিল। উক্ত বিরোধের জের ধরে তারা উল্লেখিত দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে মো. ওসমান আলীকে অস্ত্র দিয়ে ফাঁসানোর জন্য বেআইনীভাবে অস্ত্র নিয়ে তারা মো. ওসমান আলীর বাড়ির দিকে অগ্রসর হচ্ছিল। উক্ত বিষয়ে ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার সদর থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park