1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

কিশোরগঞ্জে করোনাভাইরাস পরীক্ষার কার্যক্রম শুরু, প্রস্তুত আইসোলেশন ইউনিট

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ২১৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নিজাম উদ্দীন, কিশোরগঞ্জ প্রতিনিধি:

কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে করোনাভাইরাস শনাক্তে পরীক্ষা কার্যক্রম শুরু হচ্ছে। ইতোমধ্যে প্রাথমিকভাবে ৩০০টি কিট সরবরাহ করা হয়েছে বলে বৃহস্পতিবার (১৯ জুন) জানিয়েছেন কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. অভিজিত শর্ম্মা।

তিনি জানান, “আমরা সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছি। এখন থেকে সন্দেহজনক উপসর্গ দেখা দিলে এখানেই নমুনা পরীক্ষা করা যাবে। পাশাপাশি জেলার অন্যান্য হাসপাতালেও ধাপে ধাপে এ সুবিধা চালু করা হবে।”

সিভিল সার্জন আরও বলেন, “বর্তমানে কিশোরগঞ্জে করোনার কোনো সক্রিয় রোগী নেই। ২০২২ সালের অক্টোবর থেকে সংক্রমণের হার শূন্যে। তবে সামনে নতুন ঢেউয়ের শঙ্কা থাকায় স্বাস্থ্যবিধি মেনে চলা ও সতর্ক থাকার আহ্বান জানানো হচ্ছে।”

তিনি সবাইকে জনসমাগম এড়িয়ে চলা, হাঁচি-কাশির শিষ্টাচার মেনে চলা এবং উপসর্গ দেখা দিলে দ্রুত পরীক্ষা করানোর পরামর্শ দেন। পাশাপাশি জনসচেতনতা বাড়াতে নিয়মিত প্রচার-প্রচারণা চালানো হচ্ছে বলেও জানান।

এদিকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. হেলিশ রঞ্জন সরকার বলেন, “আমরা প্রাথমিকভাবে ১১টি আইসোলেশন বেড প্রস্তুত রেখেছি। প্রয়োজনে তা বাড়িয়ে ২৫টি করা হবে। পরীক্ষার সব ব্যবস্থা প্রস্তুত, যে কোনো সময় চালু করা যাবে।”

তিনি আরও আশ্বস্ত করেন, “সংক্রমণ বাড়লেও আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমরা পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত আছি।”

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park