1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

কিশোরগঞ্জে কৃষক হত্যা মামলায় ১৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৪৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নিজাম উদ্দীন, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি

কিশোরগঞ্জের করিমগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে কৃষক মনির মিয়া হত্যা মামলায় ১৩ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেছে আদালত।

বুধবার, ২৬ ফেব্রুয়ারি, কিশোরগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ নূরুল আমিন বিপ্লব এ রায় প্রদান করেন। এ সময় আদালতে ১৩ আসামির সবাই উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্ত সবাই নিহতের আত্মীয়স্বজন।

মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার ভাটিয়া-মিরপাড়া গ্রামের মো. গনি মিয়ার ছেলে কৃষক মনির মিয়ার সঙ্গে জমিজমা নিয়ে তার চাচাতো ভাইসহ অন্যান্য নিকটাত্মীয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে প্রায়ই দুপক্ষের মধ্যে কলহ-বিবাদের ঘটনা ঘটত। এর ফলস্বরূপ ২০২০ সালের ১০ এপ্রিল বিকেল চারটার দিকে ১৪/১৫ জন আসামি দেশীয় অস্ত্র নিয়ে মনিরের ওপর হামলা চালায়।

হামলায় গুরুতর আহত মনিরকে প্রথমে জেলা সদরের ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয় এবং অবস্থার অবনতি ঘটলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১২ এপ্রিল মনির মারা যান।

এ ঘটনার পর নিহত মনিরের ছোটভাই আইন উদ্দিন ১২ এপ্রিল রাতে করিমগঞ্জ থানায় ১৪ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা করিমগঞ্জ থানার ওসি-তদন্ত নাহিদ হাসান সুমন, একমাত্র নারী আসামি লুৎফাকে বাদ দিয়ে বাকি ১৩ আসামির বিরুদ্ধে ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি অ্যাডভোকেট জালাল উদ্দিন সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করে জানান, যাদের নামে অভিযোগপত্র দাখিল করা হয়েছিল, তাদের সবাইকে সাজা দেওয়া হয়েছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park