1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

কিশোরগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে র‌্যাবের হাতে ৮ জন গ্রেফতার

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ১৪৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: নিজাম উদ্দীন

বৃহস্পতিবার (১৩ মার্চ) রাত ১টার কিছু আগে কিশোরগঞ্জ সদর উপজেলার চর মারিয়া এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৮ ডাকাতকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল। অভিযানের সময় তাদের কাছ থেকে ধারালো তলোয়ার ও তিনটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন— মো. মতিউর রহমানের ছেলে মো. মেহেদী হাসান রবিন (২৮), মো. হেলাল উদ্দিনের ছেলে রায়হান জামান একান্ত (২৭), সাইফুল ইসলামের ছেলে ইমতিয়াজ জাহান আকাশ (২৯), মৃত জামাল আকন্দের ছেলে রাগিব আবসার (২২), মো. বাচ্চু মিয়ার ছেলে মো. রাকিব (২৮), আ. মালেকের ছেলে মো. হাছান উদ্দিন (২০), হেলাল উদ্দিনের ছেলে খায়রুল ইসলাম (২২) ও রতন ভূঁইয়ার ছেলে মেহেদী হাসান (২৫)।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. আশরাফুল কবিরের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের মিডিয়া অফিসার।

এ ঘটনায় কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করে গ্রেফতারকৃতদের থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park