1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

কিশোরগঞ্জে ভাড়া বাসা থেকে পিবিআই সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ১৪১ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নিজাম উদ্দীন, কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জ শহরের নিউটাউন এলাকার একটি ভাড়া বাসা থেকে আমিনুল ইসলাম (৩০) নামে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কিশোরগঞ্জে কর্মরত এক পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৭ এপ্রিল) রাত ১২টার দিকে নিউটাউন এলাকার শরীফুল ইসলামের বাসায় এ ঘটনা ঘটে। নিহত আমিনুল ইসলাম নেত্রকোণা জেলার মদন উপজেলার গঙ্গানগর গ্রামের আবদুল হামিদের ছেলে। তিনি গত চার বছর ধরে কিশোরগঞ্জ পিবিআইয়ে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদের ছুটি কাটিয়ে স্ত্রী-সন্তান রেখে গত ৫ এপ্রিল কর্মস্থল কিশোরগঞ্জে আসেন আমিনুল। ৬ এপ্রিল তিনি ডিউটি করেন। ৭ এপ্রিল তার কোনো ডিউটি ছিল না। ওই দিন দুপুরে সর্বশেষ মায়ের সঙ্গে কথা বলেন। এরপর থেকেই তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

পরে পরিবারের লোকজন বাসার মালিককে জানালে মালিক বাসার দরজা বন্ধ দেখে ডাকাডাকি করেন। কোন সাড়া না পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে দরজা ভেঙে আমিনুল ইসলামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

নিহতের শ্যালক ইয়াসিন মিয়া জানান, ঈদে স্ত্রী-সন্তান বাড়িতে থাকায় তিনি বাসায় একাই ছিলেন।

কিশোরগঞ্জ পিবিআই-এর পুলিশ সুপার মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park