1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

কিশোরগঞ্জে মাদক বিরোধী  আলোচনাসভা অনুষ্ঠিত

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৫৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: নিজাম উদ্দীন

সুস্থ সুন্দর সমাজ গড়ি মাদককে না বলি ” এই শ্লোগানকে সামনে রেখে মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে মাদক বিরোধী আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি বিকাল ৪ টায় কিশোরগঞ্জ সদর উপজেলার  যশোদল ইউনিয়নের ভট্টাচার্যপাড়া আমাটিশিবপুর এলাকাবাসীর আয়োজনে এই আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

বিশিষ্ট সমাজসেবক আবদুর রশিদ মিয়ার সভাপতিত্বে ও কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ওমর ফারুকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে আলোচনাসভায় উপস্থিত ছিলেন, প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার মধ্যাঞ্চলীয় প্রতিনিধি সিনিয়র সাংবাদিক সাইফুল হক মোল্লা দুলু, প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আহমাদ  ফরিদ।

আলোচনাসভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এসএম মুশফিকুর রহমান, কিশোরগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আরিফুল ইসলাম আরজু, কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সহ-সভাপতি মো. জুবায়ের ইসলাম, কিশোর জেলা নবীন দলের সাবেক সাধারণ সম্পাদক মো. বেলাল হোসেন,  কিশোরগঞ্জ জেলা পৌর ছাত্রদলের সদস্য সচিব মো. দিদার জামান বাপ্পী, কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজ শাখার ছাত্রদলের যুগ্ম আহবায়ক মো. এনামুল হক নাঈমসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিবৃন্দ।

এতে এলাকাবাসীর মধ্যে বক্তব্য  রাখেন, মো. জুয়েল, আ. করিম, ইদ্রিস মিয়া, মো. খায়রুল ইসলাম, মো. কাছুম আলী, আ. সালাম ফকির, বাবুল মিয়া, এনামুল হক নাঈম, ইসলাম উদ্দিন প্রমুখ।

বক্তারা এলাকাকে মাদক মুক্ত করতে সাংবাদিক ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে বলেন, এলাকার কয়েকজন মাদক ব্যবসায়ীর কারণে এলাকার যুবসমাজ বিপদগামী হচ্ছে। এলাকার সম্মান ও পরিবেশ নষ্ট হচ্ছে। অবিলম্বে মাদক ব্যসায়ীদের গ্রেফতারে প্রশাসনকে এগিয়ে আসার আকুল আবেদন জানান বক্তারা।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park