1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

কিশোরগঞ্জে সদর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ৮৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: নিজাম উদ্দীন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র কিশোরগঞ্জ সদর উপজেলা শাখার আয়োজনে দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার, (১৫ ডিসেম্বর) সকাল ১০টায় কিশোরগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ সোহেলের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহা সচিব হাবিব উন নবী খান সোহেল। সম্মেলন উদ্বোধন করেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ( ময়মনসিংহ বিভাগ) শরীফুল আলম।

বিশেষ অতিথি ছিলেন, জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ ওয়ারেছ আলী মামুন, ময়মনসিংহ মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য লায়লা বেগম, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মজিবর রহমান ইকবাল। প্রধান বক্তা ছিলেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম।

এ সময় কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির সদস্য সচিব হাজী মোহাম্মদ ইসরাঈল মিঞার সঞ্চালনায় জেলার ১৩টি উপজেলার নেতাকর্মী ও সমর্থকেরা এই দ্বি-বার্ষিক সম্মেলনে অংশ নেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park