1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

কিশোরগঞ্জ বিভিন্ন ভাতাভোগীদের লাইভ ভেরিফিকেশন কার্যক্রম শুরু 

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪
  • ৩০৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি নিজাম উদ্দীন

 

কিশোরগঞ্জের হোসেনপুরে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক পরিচালিত সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বয়স্ক, বিধবা এবং প্রতিবন্ধী ভাতাভোগীদের লাইভ ভেরিফিকেশন কার্যক্রম শুরু হয়েছে।

 

বৃহস্পতিবার, ২৩ মে উপজেলার পুমদী ইউনিয়নের বিলচাতল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ১থেকে ৩ নং ওয়ার্ডের উপকারভোগীর লাইভ ভেরিফিকেশন কার্যক্রমের আয়োজন করে উপজেলা সমাজসেবা অফিস। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো : এহছানুল হকের সভাপতিত্বে লাইভ ভেরিফিকেশন কার্যক্রম উদ্বোধন করেন পুমদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আব্দুল কাইয়ুম।এসময় ইউপি সদস্য মোফাচ্ছেল হোসেন, জুয়েল মিয়া, কামরুল ইসলাম ও ইউনিয়ন সমাজকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

উপজেলা সমাজসেবা অফিস সূত্রে জানা যায়, একই ভাবে উপজেলার সকল ইউনিয়নে লাইভ ভেরিফিকেশন কার্যক্রম সম্পন্ন করা হবে। জানতে চাইলে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: এহছানুল হক বিডিচ্যানেল ফোরকে বলেন, লাইভ ভেরিফিকেশন কার্যক্রমের ফলে মৃত ভাতাভোগী এবং পুণ: বিবাহ করেছেন এমন বিধবা ভাতাভোগী ব্যক্তিদের শনাক্ত করা যাবে। এতে সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির অর্থ সঠিক ভাবে বিতরণ করা করা সম্ভব হবে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park