1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

কিশোরগঞ্জ মেডিকেলে নারী কর্মী ধর্ষণের অভিযোগ: ভারপ্রাপ্ত পরিচালককে মামলা

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২২ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

কিশোরগঞ্জ প্রতিনিধি:

কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. হেলিশ রঞ্জন সরকারকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

রবিবার (৩১ আগস্ট) কিশোরগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল–১ আদালতে মামলাটি দায়ের করেন হাসপাতালের প্যাথলজি বিভাগে আউটসোর্সিংভিত্তিক কর্মরত এক নারী কর্মী। আদালতের বিচারক জেলা ও দায়রা জজ নূরুল আমিন বিপ্লব মামলা আমলে নিয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এফআইআর করার নির্দেশ দিয়েছেন। বিষয়টি কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমিনুল ইসলাম রতন নিশ্চিত করেছেন।

মামলায় উল্লেখ করা হয়, বাদী ও ডা. হেলিশ রঞ্জন দুজনেই বিবাহিত। বাদীর স্বামী দীর্ঘদিন ধরে লিভার সিরোসিসে ভুগছেন। চাকরির পাশাপাশি বাদী আইন বিষয়ে পড়াশোনা করছেন। অভিযোগে বলা হয়, পরিচালক তাকে চাকরিচ্যুতির ভয় দেখিয়ে দীর্ঘদিন ধর্ষণ ও শারীরিক সম্পর্কের চেষ্টা চালিয়ে আসেন। তিনি বারবার বাদীকে নিজের কক্ষে ডেকে কুপ্রস্তাব দিতেন, শরীরে হাত দিতেন এবং রাজি না হলে চাকরিচ্যুতি বা হত্যার হুমকি দিতেন। মোবাইলে কুরুচিপূর্ণ বার্তাও পাঠানো হতো। বিষয়টি ডা. হেলিশের স্ত্রী জানার পর তিনি বাদীকে শাসিয়েছিলেন।

মামলায় আরও বলা হয়েছে, ২১ আগস্ট ডা. হেলিশ বাদীকে হাসপাতালের কোয়ার্টারে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। পরে ২৬ আগস্ট বিকেলে অফিসকক্ষে আবার ধর্ষণের চেষ্টা করলে বাদী চিৎকার শুরু করেন। তখন হাসপাতালের কর্মী ও দর্শনার্থীরা গিয়ে তাকে উদ্ধার করেন। অভিযোগ, ডা. হেলিশ তখন নিজেকে বাদীর স্ত্রী হিসেবে পরিচয় দিয়ে রক্ষা পান এবং তিন দিনের মধ্যে বিষয় সমাধানের আশ্বাস দেন।

মীমাংসার চেষ্টা ব্যর্থ হলে বাদী থানায় অভিযোগ করতে গেলে পুলিশ মামলা নেননি বলে তিনি অভিযোগ করেছেন। এই বিষয়ে জানতে একাধিকবার ফোন করা হলেও ডা. হেলিশ রঞ্জন সরকার তা রিসিভ করেননি।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park