1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

কিশোরগঞ্জ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী কাজী রেহা কবির সিগমাকে হাওরবাসীর ব্যাপক গণসংবর্ধনা

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ২২৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: নিজাম উদ্দীন

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জ-৪ (ইটনা–মিঠামইন–অষ্টগ্রাম) আসনের স্বতন্ত্র প্রার্থী, সমাজকর্মী ও গবেষক কাজী রেহা কবির সিগমা হাওর অঞ্চলে বিপুল গণসংবর্ধনা পেয়েছেন। বৃহস্পতিবার নির্বাচনী এলাকায় প্রবেশ করার পর বাসিজতপুর পাটুলি ঘাটে হাজারো মানুষের স্বতঃস্ফূর্ত সমাগমে তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করা হয়।

ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম এলাকার সাধারণ মানুষ স্লোগানে স্লোগানে তাকে স্বাগত জানালে পুরো ঘাট এলাকা উৎসবের আমেজ সৃষ্টি হয়। পরে সংবর্ধনা শেষে তিনি হাওরের ভাতশালা ও জিরো পয়েন্ট এলাকায় আয়োজিত পথসভায় বক্তব্য দেন এবং স্থানীয় মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন।

দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে কাজী রেহা কবির সিগমা অষ্টগ্রামের ঐতিহাসিক শাহ কুতুব (রহ.) মসজিদসংলগ্ন কবরস্থানে গিয়ে জিয়ারত করেন। এ সময় তার কর্মী ও সমর্থকরা বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ এবং বাড়ি–বাড়ি গণসংযোগ চালান।

উল্লেখ্য, কিশোরগঞ্জ-৪ (১৬৪) আসনটি ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম—এই তিনটি উপজেলা নিয়ে গঠিত। মোট ২৪টি ইউনিয়ন ও ১৫০টি ভোটকেন্দ্রসহ এ আসনে ভোটার সংখ্যা ৪ লাখ ৩৭ হাজার ৬৪ জন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park