1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

কুতুবদিয়ায় ৫০ পয়েন্ট জমি বন্দোবস্তির জন্য দেড় লাখ! তহসিলদার সেলিম সিকদার নৈশপ্রহরী দিয়ে চলছে কুতুবদিয়া ধুরুং ভূমি অফিস।

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ১১২ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার আরাফাত সিকদার।

কুতুবদিয়ার উত্তর ধূরুং ইউনিয়ন ভুমি কার্যালয়ে চলছে নানা অনিয়ম ও অব্যবস্থাপনা। নৈশপ্রহরী দিয়ে চলছে নাগরিক সেবা। এছাড়াও তহসিলদার নিয়মিত অনুপস্থিতি ও দালালদের সাথে আঁতাত করে নানা দুর্নীতি অনিয়মে সরকারি সেবা প্রতিষ্ঠানটি।

অনুসন্ধানে জানা যায়, ধূরুং বাজারে মাছের দোকানে খাস বন্দবস্তির ৫০ পয়েন্ট জমির জন্য কক্সবাজার জেলা ভুমি কার্যালয়ে আবেদন করেন স্থানীয় রাশেদ কবির। তার পেক্ষিতে তদন্তের জন্য উত্তর ধূরুং ইউনিয়ন ভুমি কার্যালয়ে তহশিলদারকে দায়িত্ব দেয়া হয়। পরে, নৈশপ্রহরীর মাধ্যমে রাশেদ কবিরকে খবর দিলে তহশিলদার সেলিম সিকদারের সাথে যোগাযোগ করে এবং ওই জমি বন্দোবস্ত জন্য দেড় লাখ টাকা দাবি করেন তিনি। মঙ্গলবার দুপুর ১ টা থেকে ৪ টা পর্যন্ত সেবাপ্রাপ্তিরা উপস্থিত হলেও তহশিলদার সেলিম সিকদার অনুপস্থিত থাকায় ফিরিয়ে যাচ্ছেন। তবে, অনেকের অভিযোগ তাদেরকে মোটা অংকের টাকা দিলেই মিলে সব সেবা। এ বিষয়ে তহসিলদার সেলিম সিকদার মুঠো ফোনে বলেন, আমার জন্য যা ইচ্ছা তা নিউজ করতে পারেন কোন সমস্যা নাই।

কুতুবদিয়া উপজেলা সহকারী ভুমি কমিশনার মো. সাদাত হোসেন বলেন,তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে, এ বিষয়ে যদি কেউ লিখিত অভিযোগ দেয় তাহলে ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park