1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

কুমিল্লায় জমজমাট কুটির শিল্প ও বাণিজ্য মেলা: স্থানীয় পণ্যের জয়জয়কার

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ১১৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

শাহাদাত কামাল শাকিল, কুমিল্লা

কুমিল্লার রামনগর ডিওএইচএস মাঠে জমে উঠেছে কুটির শিল্প ও বাণিজ্য মেলা। প্রায় এক মাস আগে শুরু হওয়া এই মেলা প্রতিদিনই উপচে পড়া ভিড়ে মুখরিত হয়ে উঠছে। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য বড় সুযোগ হয়ে ওঠা মেলাটি স্থানীয় পণ্য এবং উদ্যোক্তাদের ব্যাপক সাড়া জাগিয়েছে।

রাজধানী ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি দেশীয় পণ্যের আধিক্যই মেলাটিকে আরও প্রাণবন্ত করেছে। দুই শতাধিক স্টলে সাজানো হয়েছে শোপিস, গয়না, বুটিক পোশাক, হস্তশিল্প, শিশুদের খেলনা, ইলেকট্রনিক্সসহ নানান সামগ্রী। মেলায় রয়েছে ফুচকা, চটপটি, আচার, বেকারি পণ্য এবং শিশুদের জন্য নাগরদোলা, ট্রেনসহ বিনোদনের ব্যবস্থাও।

ক্রেতাদের দাবি, মেলায় পণ্যের মূল্য সাধ্যের মধ্যে। বিক্রেতারা বলছেন, প্রতিদিনই বাড়ছে ক্রেতার ভিড়, বাড়ছে বিক্রিও। দর্শনার্থীদের মতে, ঢাকার অনেক পণ্যই এবার পাওয়া যাচ্ছে কুমিল্লার মাঠে আয়োজিত এই মেলায়, যা স্বল্প খরচে একটি জায়গায় ঘুরে দেখা ও কেনাকাটার দারুণ সুযোগ তৈরি করেছে।

মেলা তদারক কর্মকর্তা মো. বিল্লাল হোসেন জানান, সারা দেশের কুটির ও বুটিক শিল্পীরা অংশ নেওয়ায় মেলায় প্রাণ এসেছে। সকাল ১০টা থেকে রাত ১১টা পর্যন্ত খোলা থাকা মেলাটি চলবে আগামী ১২ জুন পর্যন্ত। ঈদুল আজহার পরপরই মেলা শেষ হবে বলে আয়োজকরা জানান।

শহরের দক্ষিণে প্রথমবারের মতো আয়োজিত এই বৃহৎ পরিসরের মেলাকে ঘিরে ব্যবসায়ীরা যেমন আশাবাদী, তেমনি দর্শনার্থীদের কাছেও এটি পরিণত হয়েছে ঈদপূর্ব পারিবারিক আনন্দের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দুতে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park