1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

কুমিল্লায় প্রবাসীর সঙ্গে জমি লেনদেনে প্রতারণা: থানায় লিখিত অভিযোগ, গ্রেপ্তারের দাবি

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ১৪৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লা সিটি কর্পোরেশনের কালিয়াজুরি এলাকার প্রবাসী আনিসুর রহমান জমি লেনদেনে প্রতারণার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। তিনি দীর্ঘ ২২ বছর বিদেশে শ্রম দিয়ে উপার্জিত অর্থে ৭৪ শতক জমি ক্রয় করেন। তবে জমি বুঝে নিতে গিয়ে দেখা যায়, ৮ শতক জমি কম রয়েছে। ওই জমির বদলে তাকে পানি উন্নয়ন বোর্ডের খাস জমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করা হয়।

অভিযোগের ভিত্তিতে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি হলেন মধ্যম মাঝিগাছা এলাকার মৃত নোয়াব মিয়া মাস্টারের ছেলে নুরে আলম (৪০)। তিনি প্রবাসীর কাছে জমির মোট মূল্য বাবদ টাকা গ্রহণ করলেও, চুক্তি অনুযায়ী পূর্ণ জমি বুঝিয়ে দেননি। বরং পানি উন্নয়ন বোর্ডের খাস জমি প্রবাসীর নামে বুঝিয়ে দেওয়ার চেষ্টা চালান, যা অবৈধ এবং প্রতারণার শামিল।

প্রবাসী আনিসুর রহমান অভিযোগ করেন, “আমি কষ্টের টাকায় জমি কিনেছি, সরকারি খাস জমি নয়। অথচ নুরে আলম আমার সঙ্গে প্রতারণা করেছে। উপরন্তু সে নিজেকে স্থানীয় আওয়ামী লীগের কর্মী বলে পরিচয় দিয়ে আমাকে ভয়ভীতি দেখায় এবং হত্যার হুমকিও দিয়েছে।”

তিনি আরও জানান, নুরে আলম স্থানীয় আওয়ামী লীগের কয়েকজন নেতার আশ্রয়ে থেকে এসব প্রতারণা করে আসছে। তার অভিযোগ, আমড়াতলি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হোসেন চেয়ারম্যান এবং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবিরাজ জসিম উদ্দিনের সহযোগিতায় তাকে হয়রানি করা হচ্ছে।

ঘটনার পর আনিসুর রহমান কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগটি তদন্তের জন্য থানার প্রবাসী কল্যাণ সেলে পাঠানো হয়েছে। কুমিল্লা জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে (স্মারক নং ৩১০৩/এম, তারিখ: ২৪/০৫/২০২৫) প্রবাসী কল্যাণ সেলের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. শহীদ হোসেন অভিযুক্ত নুরে আলমকে হাজির হতে নির্দেশ দিয়ে একটি নোটিশ জারি করেন।

আনিসুর রহমান বলেন, “আমি একজন রেমিট্যান্স যোদ্ধা। দেশের অর্থনীতিতে অবদান রেখেছি। অথচ দেশে ফিরে প্রতারণার শিকার হতে হলো। আমি প্রশাসনের কাছে অনুরোধ করছি—এই প্রতারককে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক।”

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park