1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

কুমিল্লায় প্রবাসীর স্ত্রীর নগদ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে পালানোর অভিযোগ

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
  • ৯৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

শাহাদাত কামাল শাকিল, কুমিল্লা থেকে।।

কুমিল্লা জেলার বরুড়া উপজেলার রহিমপুর পাটোয়ারী বাড়ীর মালদিপ প্রবাসী সাইফুল ইসলাম এর স্ত্রী মোসাম্মদ তানিয়া আক্তার নগদ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে গেছেন। এ ঘটনায় প্রবাসী সাইফুল ইসলামের পিতা মো. আবুল হোসেন বাদী হয়ে কোটয়ালী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং লিগ্যাল নোটিশ প্রদান করেছেন।

অভিযোগে জানা যায়, ১৩ বছর আগে ইসলামী শরিয়া মোতাবেক সাইফুল ইসলামের সাথে তানিয়া আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকে বিভিন্ন পারিবারিক সমস্যার কারণে তানিয়া আক্তার স্বামীর পরিবারকে মানসিকভাবে হয়রানী করতেন। তিনি ইচ্ছেমত চলাফেরা করতেন এবং বিভিন্ন ছেলেদের সাথে পরকীয়ায় লিপ্ত হন। বাধা দিলে তিনি সংসার করার ইচ্ছা প্রকাশ করেননি।

গত ১৪ এপ্রিল, তানিয়া আক্তার তার বাবার বাড়ী আদর্শ সদর উপজেলার বড়দৈল মহাজান বাড়ী থেকে সাইফুল ইসলামের বাড়ীর কাজ শেষ করার জন্য গচ্ছিত নগদ ৮ লাখ টাকা এবং ৮ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে অজ্ঞাতস্থানে পালিয়ে যান। এ ঘটনায় সাইফুল ইসলামের পিতা মো. আবুল হোসেন কোটয়ালী মডেল থানায় অভিযোগ দায়ের করেন। থানার এসআই সৈকত মজুমদার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

আবুল হোসেন জানান, তানিয়া আক্তার দীর্ঘদিন ধরে তার ছেলে সাইফুল ইসলামের সংসার ভেঙে দিতেন এবং অর্থ হাতিয়ে নিতেন। ১৩ বছরের সংসারে তাদের একটি ১১ বছরের ছেলে, জুনায়েদ রয়েছে, যাকে তানিয়া আক্তার পালিয়ে যাওয়ার সময় সাথে নিয়ে যান। বর্তমানে তাদের অবস্থান জানা যাচ্ছে না। আবুল হোসেন আরও জানান, তানিয়া আক্তারের পরিবার তাদের হুমকি দিয়ে আসছে এবং তিনি এ ঘটনার তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park