1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

কুমিল্লায় বিওয়াইসিএফ সেল্ফ ডিফেন্স প্রশিক্ষণ অনুষ্ঠিত, ১৫০ তরুণের অংশগ্রহণ

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ১৭৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

শাহাদাত কামাল শাকিল, কুমিল্লা

তরুণদের আত্মরক্ষা ও শৃঙ্খলার উন্নয়নে বাংলাদেশ ইয়ুথ ক্যাডেট ফোরাম (বিওয়াইসিএফ) কুমিল্লা জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত হয়েছে “বিওয়াইসিএফ সেল্ফ ডিফেন্স” প্রশিক্ষণ। শুক্রবার (২৫ জুলাই) বিকেলে কুমিল্লা নগরীর জিমনেসিয়াম হলে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমিরুল পাশা সিদ্দিক রাকিব। সভাপতিত্ব করেন বিওয়াইসিএফ কুমিল্লা জেলা সভাপতি আ.ন.ম. মঞ্জুরুল ইসলাম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শামীম আহমেদ, কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য খালেদা নাসরিন কনা, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও BYCF Karate-do এর প্রেসিডেন্ট মাশুক মেহেদী এবং অন্যান্য নেতৃবৃন্দ।

কুমিল্লা জেলা কারাতে অ্যাসোসিয়েশনের সহযোগিতায় আয়োজিত এই প্রোগ্রামে জেলার লালমাই, দেবিদ্বার, ক্যান্টনমেন্ট ও আদর্শ সদর ইউনিটের মোট ১৫০ জন তরুণ অংশগ্রহণ করেন। তারা কারাতে ও আত্মরক্ষামূলক বিভিন্ন কলা অনুশীলন করেন।

এক ভিডিও বার্তায় বিওয়াইসিএফ-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শাহ মজিবুল হক বলেন, দেশের যেকোনো প্রয়োজনে এই তরুণ ক্যাডেটরা তাদের সর্বোচ্চ দিয়ে দেশের তরে কাজ করবে।

অনুষ্ঠানে মাশুক মেহেদীকে BYCF Karate-do ব্ল্যাকবেল্ট প্রদান করা হয়। কুমিল্লা জেলা কারাতে অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক গাজী মো. গোলাম মামুন হুদা বলেন, তরুণদের আত্মরক্ষায় দক্ষ করে তুলতে এ ধরনের কার্যক্রম আরও ঘনঘন আয়োজন করা প্রয়োজন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park