1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

কুমিল্লায় বিগত দিনে নির্যাতিত ৭জন সাংবাদিককে সম্মাননা প্রদান করেছে সাংবাদিক কল্যাণ পরিষদ কুমিল্লা

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ৮৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

শাহাদাত কামাল শাশাকিল কুমিল্লা

কুমিল্লায় সাংবাদিকতা পেশায় দ্বায়িত্ব পালনকালে ও সংবাদপ্রকাশের জেরে সন্ত্রাসীদের হামলা ও নির্যাতিত হওয়ায় ৭জন সাংবাদিককে সম্মাননা প্রদান করেছে সাংবাদিক কল্যাণ পরিষদ,কুমিল্লা। সাংবাদিক কল্যাণ পরিষদ,কুমিল্লার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ১২ ডিসেম্বর বৃহষ্পতিবার সকালে কুমিল্লা প্রেসক্লাব মিলনায়তনে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি একাত্তর টিভির নিজস্ব প্রতিবেদক কাজী এনামুল হক ফারুক।

সাংবাদিক কল্যাণ পরিষদ কুমিল্লার প্রধান উপদেষ্টা ও কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ সভাপতি মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যমুনা টিভির কুমিল্লা ব্যুরো প্রধান রফিকুল ইসলাম চৌধুরী খোকন, দৈনিক ইনকিলাব পত্রিকার ষ্টাফ রিপোর্টার ও কুমিল্লা প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাদিক মামুন, কুমিল্লা প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক বাহার রায়হান, কুমিল্লা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু,ও দৈনিক কুমিল্লার আলো পত্রিকার সম্পাদক মোঃ জসিম উদ্দিন কনক।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন গ্লোবাল টিভির কুমিল্লা জেলা প্রতিনিধি সাইফউদ্দিন রনি, দৈনিক পূর্বাশা পত্রিকার ষ্টাফ রিপোর্টার মোঃ সহিদ উল্লাহ, দেশ টিভির জেলা প্রতিনিধি সুমন কবীর ভূইয়া, জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা কমিটির সভাপতি মোঃ তরিকুল ইসলাম তরুন, বুড়িচং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল হক বাবু,স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক কল্যাণ পরিষদ কুমিল্লার সাধারণ সম্পাদক মনির হোসেন। অনুষ্ঠান উপস্থাপনা করেন সাংবাদিক কল্যাণ পরিষদ কুমিল্লার সভাপতি ওমর ফারুকী তাপস। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরাণ থেকে তেলোয়াত করেন সাংবাদিক কল্যাণ পরিষদ কুমিল্লার নির্বাহী সদস্য ডাঃ আবদুল আউয়াল সরকার।

অনুষ্ঠানের শুরুতে ১৯৭১ থেকে গণতান্ত্রিক আন্দোলন ও মুক্তি সংগ্রামে শহীদ ও বৈষম্য বিরোধী ২০২৪ এর জুলাই আগষ্ট গণ অভ্যূত্থানে শহীদ ও নিহত সাংবাদিকদের আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা ও দোয়া করা হয়। নির্যাতিত সাংবাদিক হিসেবে এ বছর যারা সম্মাননা পেলেন তারা হলেন,কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি একাত্তর টিভির নিজস্ব প্রতিবেদক কাজী এনামুল হক ফারুক,যমুনা টিভির কুমিল্লা ব্যুরো প্রধান রফিকুল ইসলাম চৌধুরী খোকন, মানব কণ্ঠের কুমিল্লা জেলা প্রতিনিধি জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা কমিটির সভাপতি মোঃ তরিকুল ইসলাম তরুন, দৈনিক কুমিল্লার ডাক পত্রিকার সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম চৌধুরী, দৈনিক পূর্বাশার ষ্টাফ রিপোর্টার মোঃ মনির হোসেন, দৈনিক কুমিল্লা প্রতিদিন পত্রিকার সম্পাদক শরীফুল ইসলাম সুমন ও একাত্তর টিভির কুমিল্লা ক্যামেরা পার্সন সাইফুর রহমান সোহাগ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সৎ ও সাহসী ও অন্যায়ের বিরুদ্ধে লিখনী ও সাংবাদিকতা করলে হামলা মামলা আসবেই। তবে সে ক্ষেত্রে সাংবাদিকগণ একতা ও ঐক্যবদ্ধ থাকলে সাংবাদিকদের ওপর হামলা কমে যাবে। বিগত সরকারের আমলে বহু সাংবাদিক হামলা মামলার ভয়ে অনেকেই সত্য সংবাদ প্রকাশ করতে পারতোনা। সাংবাদিকরা চুপ থাকলে সমাজে অনাচার ও দূর্নীতি র প্রসার ঘটবে। স্বাধীন সাংবাদিকতা সমাজকে সুপথে ও দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিতে সহায়তা করে। নির্যাতিত সাত জন সাংবাদিককে ফুলের মালা পড়িয়ে ও ক্রেস্ট প্রদান করে সম্মননা প্রদান করেন সিনিয়র সাংবাদিকগণ।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park